ভারতে তিনতলা ভবনধস, বহু মানুষ আটকা পড়ার শঙ্কা

ভারতের রাজস্থানে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজ্যের কোটা শহরের তালওয়ান্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভবনটিতে একটি রেস্তোরাঁ পরিচালিত হচ্ছিল। ভবন ধসে পড়ার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, ভবন ধসের সময় রেস্তোরাঁয় কয়েকজন ক্রেতা ও কর্মী উপস্থিত ছিলেন। ঘটনার পরপরই সেখানে পৌঁছান স্থানীয় বিধায়ক সন্দীপ শর্মা। তিনি সাংবাদিকদের বলেন, ভবনটি হঠাৎ করেই ধসে পড়ে। তার ভাষ্য, ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা থাকতে পারেন। পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। কোটা জেলার কালেক্টর পীযূষ সামারিয়া জানান, ভবন ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। তিনি বলেন, এখন পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই মুহূর্তে ঠিক কতজন ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন, তা নিশ্চি

ভারতে তিনতলা ভবনধস, বহু মানুষ আটকা পড়ার শঙ্কা

ভারতের রাজস্থানে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজ্যের কোটা শহরের তালওয়ান্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভবনটিতে একটি রেস্তোরাঁ পরিচালিত হচ্ছিল। ভবন ধসে পড়ার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এ পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, ভবন ধসের সময় রেস্তোরাঁয় কয়েকজন ক্রেতা ও কর্মী উপস্থিত ছিলেন।

ঘটনার পরপরই সেখানে পৌঁছান স্থানীয় বিধায়ক সন্দীপ শর্মা। তিনি সাংবাদিকদের বলেন, ভবনটি হঠাৎ করেই ধসে পড়ে। তার ভাষ্য, ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা থাকতে পারেন। পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

কোটা জেলার কালেক্টর পীযূষ সামারিয়া জানান, ভবন ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। তিনি বলেন, এখন পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই মুহূর্তে ঠিক কতজন ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

উদ্ধার অভিযান এখনও চলছে। পরিস্থিতি অনুযায়ী আরও ভারী যন্ত্রপাতি আনা হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সূত্র: এনডিটিভি
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow