ভারতে তীব্র তাপপ্রবাহ, হিটস্ট্রোকে ১৬ জনের মৃত্যু
ভারতের দক্ষিণাঞ্চলে চলমান তীব্র তাপপ্রবাহে এ পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্য সতর্কতার মধ্যেই দেশটির বিভিন্ন অঞ্চলে ভয়াবহ তাপদাহ বিরাজ করছে। দ্য স্ট্রেইটস টাইমসের রোববার (২৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নিহতদের সবাই দেশটির তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা। রাজ্যটির রাজস্বমন্ত্রী পঙ্গুলেতি শ্রীনিবাসা রেড্ডি জনস্বাস্থ্য সুরক্ষায় রাজ্যজুড়ে সতর্কতা জোরদারের আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তার দপ্তর জানায়, ‘তাপমাত্রার তীব্রতা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।’ একই সঙ্গে তাপপ্রবাহে কী ধরনের সতর্কতা মেনে চলতে হবে, সে বিষয়ে আগাম সতর্কবার্তা দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত গরমে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে, যা রক্ত ঘন করে ফেলে। গুরুতর ক্ষেত্রে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যাওয়ার ঝুঁকিও থাকে। তেলেঙ্গানা সরকার বয়স্ক ব্যক্তি, শিশু ও গর্ভবতী নারীদের জরুরি প্রয়োজন ছাড়া দিনের বেলায় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এর আগে চলতি সপ্তাহে ভারতের আবহাওয়া বিভাগ দেশটির বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং তীব্
ভারতের দক্ষিণাঞ্চলে চলমান তীব্র তাপপ্রবাহে এ পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্য সতর্কতার মধ্যেই দেশটির বিভিন্ন অঞ্চলে ভয়াবহ তাপদাহ বিরাজ করছে।
দ্য স্ট্রেইটস টাইমসের রোববার (২৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নিহতদের সবাই দেশটির তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা। রাজ্যটির রাজস্বমন্ত্রী পঙ্গুলেতি শ্রীনিবাসা রেড্ডি জনস্বাস্থ্য সুরক্ষায় রাজ্যজুড়ে সতর্কতা জোরদারের আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তার দপ্তর জানায়, ‘তাপমাত্রার তীব্রতা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।’ একই সঙ্গে তাপপ্রবাহে কী ধরনের সতর্কতা মেনে চলতে হবে, সে বিষয়ে আগাম সতর্কবার্তা দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত গরমে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে, যা রক্ত ঘন করে ফেলে। গুরুতর ক্ষেত্রে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যাওয়ার ঝুঁকিও থাকে।
তেলেঙ্গানা সরকার বয়স্ক ব্যক্তি, শিশু ও গর্ভবতী নারীদের জরুরি প্রয়োজন ছাড়া দিনের বেলায় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
এর আগে চলতি সপ্তাহে ভারতের আবহাওয়া বিভাগ দেশটির বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দেয়।
দেশটির রাজধানী নয়া দিল্লিসহ আশপাশের কয়েকটি শহরে এ সপ্তাহজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করছে। এতে বিদ্যুতের চাহিদাও রেকর্ড পরিমাণ বেড়েছে।
উল্লেখ্য, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ। বিদ্যুৎ উৎপাদনে দেশটি এখনও ব্যাপকভাবে কয়লার ওপর নির্ভরশীল। তবে ২০৭০ সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণ অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য ঘোষণা করেছে ভারত।
What's Your Reaction?