ভারতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ৯

ভারতে পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়েছে। এতে অন্তত ৯ পর্যটক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন চালকসহ আরও অন্তত চারজন।  শুক্রবার (১৭ এপ্রিল) তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় ভালপারাই পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। খবর এনডিটিভির। জানা গেছে, কেরালার মালাপ্পুরম জেলা থেকে ১৩ যাত্রী নিয়ে আসা গাড়িটি ভালপারাই-পোল্লাচি পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি ১৩ নম্বর হেয়ারপিন বাঁকে একটি ব্যারিয়ারে ধাক্কা খেয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে ভ্যানটিকে সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যেতে দেখা গেছে। ভালপারাইয়ের এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থলেই ৮ জন  নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭ নারী এবং ১ পুরুষ। এছাড়া চালক গুরুতর আহত হয়েছেন। পরে পোল্লাচি সরকারি হাসপাতালে আরও একজন মারা যান। এনডিটিভি জানিয়েছে, ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে কয়েকজন মালাপ্পুরমের একটি স্কুলের শিক্ষক ছিলেন। তারা ভালপারাই ভ্রমণে গিয়েছিলেন এবং বাড়ি ফিরছিলেন। পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে খাদ থেকে মরদেহ উদ্ধার এবং আহতদ

ভারতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ৯

ভারতে পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়েছে। এতে অন্তত ৯ পর্যটক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন চালকসহ আরও অন্তত চারজন। 

শুক্রবার (১৭ এপ্রিল) তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় ভালপারাই পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। খবর এনডিটিভির।

জানা গেছে, কেরালার মালাপ্পুরম জেলা থেকে ১৩ যাত্রী নিয়ে আসা গাড়িটি ভালপারাই-পোল্লাচি পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি ১৩ নম্বর হেয়ারপিন বাঁকে একটি ব্যারিয়ারে ধাক্কা খেয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে ভ্যানটিকে সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যেতে দেখা গেছে।

ভালপারাইয়ের এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থলেই ৮ জন  নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭ নারী এবং ১ পুরুষ। এছাড়া চালক গুরুতর আহত হয়েছেন। পরে পোল্লাচি সরকারি হাসপাতালে আরও একজন মারা যান।

এনডিটিভি জানিয়েছে, ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে কয়েকজন মালাপ্পুরমের একটি স্কুলের শিক্ষক ছিলেন। তারা ভালপারাই ভ্রমণে গিয়েছিলেন এবং বাড়ি ফিরছিলেন। পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে খাদ থেকে মরদেহ উদ্ধার এবং আহতদের পোল্লাচি সরকারি হাসপাতালে ভর্তি করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

কোয়েম্বাটুরের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন  করা হয়েছে। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow