ভারতে বসে শেখ হাসিনার ‘উসকানি’র প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ভারতে অবস্থান করে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অব্যাহত উস্কানি ও দেশবিরোধী চক্রান্তের’ প্রতিবাদে এবং শেখ হাসিনাসহ ফ্যাসিবাদের সহযোগীদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত মিছিলটির নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমন। মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে ভারতে অবস্থান করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড ও উস্কানি দেওয়ার অভিযোগের প্রতিবাদ জানানো হয়। মিছিলকারীরা শেখ হাসিনাসহ ফ্যাসিবাদের সহযোগীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নিয়ে বিচারের দাবি জানান। তারা দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সাইফুল্লাহ সাইফ, আমিনুল হক অভি, জুনায়েদ আবরারসহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow