ভারতে বহুতল ভবন ভেঙে পড়ে ৫ শিশুসহ নিহত ৬

ভারতের মুম্বাইয়ের মানখুর্দ (Mankhurd) এলাকায় ভারী বর্ষণের মধ্যে ভেঙে পড়া একটি বহুতল বাড়ির ধ্বংসাবশেষে চাপা পড়ে পাঁচ শিশুসহ ছয়জন নিহত হয়েছে। ভেঙে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় ৫টি শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে মানখুর্দের জনতা নগর চালের একটি তিন তলা ভবনের দুই থেকে তিনটি ঘর ভেঙে পড়ে। ঘটনার পরপরই মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ, বিএমসির ওয়ার্ড স্টাফ ও অ্যাম্বুলেন্সের কয়েকটি দল দ্রুত উদ্ধারকাজে নেমে পড়ে। ধসে পড়া ধ্বংসস্তূপ থেকে আহত ও ভুক্তভোগীদের উদ্ধার করে রাজাবাড়ি হাসপাতাল ও শতাব্দী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শতাব্দী হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে নিয়ে আসা ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়েছে। নিহতদের মধ্যে ৩২ বছর বয়সী একজন নারী এবং ২ থেকে ১৪ বছর বয়সী চারজন শিশু রয়েছে। সব মিলিয়ে এই দুর্ঘটনায় ৫টি শিশুসহ মোট ছয়জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, রাজাবাড়ি হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেখানে চিকিৎসাধীন ২৪ বছর বয়সী এক যুবকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশী

ভারতে বহুতল ভবন ভেঙে পড়ে ৫ শিশুসহ নিহত ৬

ভারতের মুম্বাইয়ের মানখুর্দ (Mankhurd) এলাকায় ভারী বর্ষণের মধ্যে ভেঙে পড়া একটি বহুতল বাড়ির ধ্বংসাবশেষে চাপা পড়ে পাঁচ শিশুসহ ছয়জন নিহত হয়েছে। ভেঙে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় ৫টি শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে মানখুর্দের জনতা নগর চালের একটি তিন তলা ভবনের দুই থেকে তিনটি ঘর ভেঙে পড়ে। ঘটনার পরপরই মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ, বিএমসির ওয়ার্ড স্টাফ ও অ্যাম্বুলেন্সের কয়েকটি দল দ্রুত উদ্ধারকাজে নেমে পড়ে। ধসে পড়া ধ্বংসস্তূপ থেকে আহত ও ভুক্তভোগীদের উদ্ধার করে রাজাবাড়ি হাসপাতাল ও শতাব্দী হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

শতাব্দী হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে নিয়ে আসা ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়েছে। নিহতদের মধ্যে ৩২ বছর বয়সী একজন নারী এবং ২ থেকে ১৪ বছর বয়সী চারজন শিশু রয়েছে। সব মিলিয়ে এই দুর্ঘটনায় ৫টি শিশুসহ মোট ছয়জন প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, রাজাবাড়ি হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেখানে চিকিৎসাধীন ২৪ বছর বয়সী এক যুবকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

সূত্র: দ্য হিন্দু

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow