ভারতে বিক্ষোভকারীদের ঠেকাতে এবার রাস্তায় নামছে বিজেপির ছাত্র সংগঠন

ভারতজুড়ে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে। আন্দোলনে সমর্থন জানিয়ে কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যে রাস্তায় নেমেছে বামপন্থী সংগঠনগুলো। এবার পশ্চিমবঙ্গে বিক্ষোভকারীদের ঠেকাতে রাস্তায় নামার ঘোষণা দিয়েছে রাষ্ট্রিয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ছাত্র সংগঠন ‘অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদ (এবিভিপি)’সহ অন্যান্য শাখা সংগঠনগুলো।   মূলত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিপরীতে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে চাইছে আরএসএসের শাখা সংগঠনগুলো। সেগুলোর মধ্যে রয়েছে এবিআরএসএম, এবিভিপি ও বিদ্যা ভারতী’র মতো ছাত্র সংগঠনগুলো একত্রে হাত মিলিয়ে মাঠে নামছে। আরএসএস ছাত্র সংগঠনগুলো পক্ষ থেকে ‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ’ নাম দিয়ে রাজ্যজুড়ে মিছিল ও পথসভা পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে তারা বেশ কয়েকটি বৈঠক সেরে নিয়েছে। ‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের’ পক্ষ থেকে উত্তরবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের চত্বরে এক প্রতিবাদী সমাবেশের ডাক দেওয়া হয়। সেখানে যোগ দিতে আরএসএসকে সমর্থন করে

ভারতে বিক্ষোভকারীদের ঠেকাতে এবার রাস্তায় নামছে বিজেপির ছাত্র সংগঠন

ভারতজুড়ে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে। আন্দোলনে সমর্থন জানিয়ে কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যে রাস্তায় নেমেছে বামপন্থী সংগঠনগুলো। এবার পশ্চিমবঙ্গে বিক্ষোভকারীদের ঠেকাতে রাস্তায় নামার ঘোষণা দিয়েছে রাষ্ট্রিয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ছাত্র সংগঠন ‘অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদ (এবিভিপি)’সহ অন্যান্য শাখা সংগঠনগুলো।

 

মূলত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিপরীতে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে চাইছে আরএসএসের শাখা সংগঠনগুলো। সেগুলোর মধ্যে রয়েছে এবিআরএসএম, এবিভিপি ও বিদ্যা ভারতী’র মতো ছাত্র সংগঠনগুলো একত্রে হাত মিলিয়ে মাঠে নামছে।

আরএসএস ছাত্র সংগঠনগুলো পক্ষ থেকে ‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ’ নাম দিয়ে রাজ্যজুড়ে মিছিল ও পথসভা পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে তারা বেশ কয়েকটি বৈঠক সেরে নিয়েছে।

‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের’ পক্ষ থেকে উত্তরবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের চত্বরে এক প্রতিবাদী সমাবেশের ডাক দেওয়া হয়। সেখানে যোগ দিতে আরএসএসকে সমর্থন করে এমন শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে আহ্বান জানানো হয়েছে।

এর পাশাপাশি জলপাইগুড়ি জেলায় মিছিল ও পথসভার ডাক দেওয়া হয়েছে। এছাড়া কলকাতাসহ উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্ৰাম ও নদীয়া জেলায় মিছিল ও পথসভার ডাক দিয়েছে ‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ’।

এদিকে, দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর মধ্যেই কলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভে সামিল হয়েছেন এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন বামপন্থী সংগঠন গুলো পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে। 

ডিডি/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow