ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৯
ভারতে মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৯জন নিহত হয়েছে। দেশটির বিহার রাজ্যের নালন্দা জেলায় একটি মন্দিরে প্রার্থনার সময় হুড়োহুড়িতে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (৩১ মার্চ) দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেলার শিতলা মাতা মন্দিরে এ দুর্ঘটনা ঘটেছে। রাজ্য সরকার নিহতদের পরিবারের জন্য ৬ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন মন্দিরটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিপুল সংখ্যক ভক্ত সমাগম হলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দ্য হিন্দু জানিয়েছে, প্রতি মঙ্গলবার নালন্দা ও আশপাশের এলাকা থেকে বহু মানুষ মগধা গ্রামের এই মন্দিরে পূজা দিতে আসেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তদন্তে বিহারের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌ
ভারতে মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৯জন নিহত হয়েছে। দেশটির বিহার রাজ্যের নালন্দা জেলায় একটি মন্দিরে প্রার্থনার সময় হুড়োহুড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩১ মার্চ) দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জেলার শিতলা মাতা মন্দিরে এ দুর্ঘটনা ঘটেছে। রাজ্য সরকার নিহতদের পরিবারের জন্য ৬ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন মন্দিরটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিপুল সংখ্যক ভক্ত সমাগম হলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দ্য হিন্দু জানিয়েছে, প্রতি মঙ্গলবার নালন্দা ও আশপাশের এলাকা থেকে বহু মানুষ মগধা গ্রামের এই মন্দিরে পূজা দিতে আসেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার তদন্তে বিহারের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি এ ঘটনায় শোক প্রকাশ করে ভুক্তভোগীদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
What's Your Reaction?