ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন : হেফাজতের আমির
পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন পরবর্তী সহিংসতায় সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলার ঘটনাকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলে মন্তব্য করেছেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। সোমবার (১১ মে) চট্টগ্রামের হাটহাজারীতে পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নিধন ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেফাজতে ইসলামের আমির বলেন, 'ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা কোনো সভ্য, গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না।' তিনি দাবি করেন, এসব সহিংস কর্মকাণ্ডে উগ্রপন্থি বিজেপি সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। দ্রুত এ ধরনের নির্যাতন বন্ধ না হলে ভারতের অখণ্ডতা হুমকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। তিনি অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উসকানিমূলক বক্তব্য মুসলমানদের ওপর হামলার অন্যতম কারণ। 'নির্বাচনে জয়ের পর তিনি (শুভেন্দু) বলেছেন, মুসলমানরা তাকে ভোট দেয়নি। এ ধরনের বক্তব্য মুসলিমবিরোধী মনোভাব উসকে দেওয়ার পাশাপাশি হামলাকারীদের পরোক্ষভা
পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন পরবর্তী সহিংসতায় সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলার ঘটনাকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলে মন্তব্য করেছেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
সোমবার (১১ মে) চট্টগ্রামের হাটহাজারীতে পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নিধন ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেফাজতে ইসলামের আমির বলেন, 'ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা কোনো সভ্য, গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না।'
তিনি দাবি করেন, এসব সহিংস কর্মকাণ্ডে উগ্রপন্থি বিজেপি সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। দ্রুত এ ধরনের নির্যাতন বন্ধ না হলে ভারতের অখণ্ডতা হুমকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উসকানিমূলক বক্তব্য মুসলমানদের ওপর হামলার অন্যতম কারণ। 'নির্বাচনে জয়ের পর তিনি (শুভেন্দু) বলেছেন, মুসলমানরা তাকে ভোট দেয়নি। এ ধরনের বক্তব্য মুসলিমবিরোধী মনোভাব উসকে দেওয়ার পাশাপাশি হামলাকারীদের পরোক্ষভাবে উৎসাহিত করছে। একজন দায়িত্বশীল নেতার এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক', বলে জানান তিনি।
ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতনের ঘটনায় আনুষ্ঠানিকভাবে নিন্দা জানানো এবং কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান মুহিব্বুল্লাহ বাবুনগরী। একই সঙ্গে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তিনি।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে আগামী শুক্রবার (১১ মে) চট্টগ্রাম মহানগরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের আমির।
হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস, সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার এবং মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।
What's Your Reaction?