ভারতের পতাকা ছিঁড়ে দু’ভাগ করলেন মার্কিন যুবক, ভিডিও ভাইরাল
যুক্তরাষ্ট্রের টেক্সাসে সিটি হলের সামনে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পতাকা ছেঁড়ার সময় সেখানে উপস্থিত বিক্ষোভকারীদের ভারত-বিরোধী স্লোগান দিতে দেখা যায়। এই ঘটনাটি অনলাইন দুনিয়ায় তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে এবং যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসীদের নিরাপত্তা ও তাদের প্রতি ক্রমবর্ধমান বিদ্বেষ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। ঠিক কী ঘটেছিল? ঘটনাটি ঘটেছে টেক্সাসের ফ্রিস্কো সিটি হলের সামনে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি উগ্র ভঙ্গিতে ভারতের জাতীয় পতাকা টেনে ছিঁড়ে ফেলছেন। সে সময় পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট দল তাকে উৎসাহিত করছিল এবং কুৎসিত ভাষায় ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিল। আরও পড়ুন>>বাংলাদেশের ওপর ১০, ভারতের ওপর কত শতাংশ শুল্ক বসাতে চান ট্রাম্প?যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: ভারত দিচ্ছে বেশি, পাচ্ছে কম?মার্কিন ভিসা নীতি নিয়ে ভারতের উদ্বেগ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পতাকা ছেঁড়া ওই ব্যক্তি ফ্রিস্কোর স্থানীয় বাসিন্দা। নর্থ ডালাস অঞ্চলে ভারতীয় অভিবাসীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে দাবি করে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্
যুক্তরাষ্ট্রের টেক্সাসে সিটি হলের সামনে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পতাকা ছেঁড়ার সময় সেখানে উপস্থিত বিক্ষোভকারীদের ভারত-বিরোধী স্লোগান দিতে দেখা যায়। এই ঘটনাটি অনলাইন দুনিয়ায় তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে এবং যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসীদের নিরাপত্তা ও তাদের প্রতি ক্রমবর্ধমান বিদ্বেষ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।
ঠিক কী ঘটেছিল?
ঘটনাটি ঘটেছে টেক্সাসের ফ্রিস্কো সিটি হলের সামনে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি উগ্র ভঙ্গিতে ভারতের জাতীয় পতাকা টেনে ছিঁড়ে ফেলছেন। সে সময় পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট দল তাকে উৎসাহিত করছিল এবং কুৎসিত ভাষায় ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিল।
আরও পড়ুন>>
বাংলাদেশের ওপর ১০, ভারতের ওপর কত শতাংশ শুল্ক বসাতে চান ট্রাম্প?
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: ভারত দিচ্ছে বেশি, পাচ্ছে কম?
মার্কিন ভিসা নীতি নিয়ে ভারতের উদ্বেগ
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পতাকা ছেঁড়া ওই ব্যক্তি ফ্রিস্কোর স্থানীয় বাসিন্দা। নর্থ ডালাস অঞ্চলে ভারতীয় অভিবাসীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে দাবি করে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা এরই মধ্যে কয়েক লাখ বার দেখা হয়েছে।
Protesters in Texas, USA, protesting against Indian immigrants in front of a city hall, tearing down Indian flag and raising anti-India slogans! pic.twitter.com/Hd7U7HeS3f — Ashok Swain (@ashoswai) June 3, 2026
অভিবাসন সংকট ও ডেমোগ্রাফিক পরিবর্তন
যুক্তরাষ্ট্রের টেক্সাস, বিশেষ করে ফ্রিস্কোর মতো শহরগুলোতে গত এক দশকে ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই ঘটনাটিকে স্থানীয় আমেরিকানদের একাংশের মধ্যে তৈরি হওয়া অভিবাসন-সংক্রান্ত তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, দক্ষ অভিবাসী—বিশেষ করে এইচ-১বি ভিসা নিয়ে যাওয়া হাজার হাজার ভারতীয় তথ্যপ্রযুক্তি (আইটি) ও অন্যান্য প্রধান খাতে কাজ করছেন। এই ডেমোগ্রাফিক পরিবর্তনের কারণে স্থানীয় কিছু জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ এবং ক্ষোভ তৈরি হচ্ছিল, যা এই বিক্ষোভের মাধ্যমে সামনে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন ভারতীয়রা। এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি মার্কিন অভিবাসন নীতি নিয়েও চলছে জোর আলোচনা।
অনেক ব্যবহারকারী মার্কিন অর্থনীতিতে ভারতীয় পেশাজীবীদের ভূমিকার কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, এইচ-১বি ভিসায় থাকা ভারতীয়রা সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় এখানে এসেছেন এবং মার্কিন কোম্পানিগুলোর দক্ষ কর্মীর অভাব পূরণ করছেন।
অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, পতাকা ছিঁড়ে কোনো নীতিগত সমস্যার সমাধান করা যায় না। অভিবাসন নিয়ে সমস্যা থাকলে গঠনমূলক আলোচনা করা উচিত।
সূত্র: মানি কন্ট্রোল
কেএএ/
What's Your Reaction?