ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে : হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও পর্যটন মন্ত্রণালয় উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ভারতের সঙ্গে আমাদের জনগণের সম্পর্ক হতে হবে। আমাদের জনগণের মোটিভ ও ইন্টারেস্টের প্রতি তাদেরও আগ্রহ দেখাতে হবে। বিগত দিনে ১৫-১৬ বছর তাদের সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে। এটা সুসম্পর্ক নয়, সম্পর্ক হতে হবে জনগণ টু জনগণের মধ্যে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ আছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে আছে। সেখান থেকে শেখ হাসিনা যাতে কোনো সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে, আমাদের দেশের ভেতর কোনো বিশৃঙ্খলা না হয়, সেটা যদি ভারত নিশ্চিত করে, এতে আমরা সম্পর্ক এগিয়ে নিতে পারি। এটাই ডিপ্লোম্যাটিক শিষ্টাচার। জ্বালানি তেল সম্পর্কে তিনি বলেন, রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড়ের বিষয়ে আলোচনা চলছে। আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও পর্যটন মন্ত্রণালয় উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ভারতের সঙ্গে আমাদের জনগণের সম্পর্ক হতে হবে। আমাদের জনগণের মোটিভ ও ইন্টারেস্টের প্রতি তাদেরও আগ্রহ দেখাতে হবে। বিগত দিনে ১৫-১৬ বছর তাদের সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে। এটা সুসম্পর্ক নয়, সম্পর্ক হতে হবে জনগণ টু জনগণের মধ্যে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ আছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে আছে। সেখান থেকে শেখ হাসিনা যাতে কোনো সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে, আমাদের দেশের ভেতর কোনো বিশৃঙ্খলা না হয়, সেটা যদি ভারত নিশ্চিত করে, এতে আমরা সম্পর্ক এগিয়ে নিতে পারি। এটাই ডিপ্লোম্যাটিক শিষ্টাচার।
জ্বালানি তেল সম্পর্কে তিনি বলেন, রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড়ের বিষয়ে আলোচনা চলছে। আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।
হাদীর খুনিদের গ্রেপ্তার বিষয়ে তিনি বলেন, হাদীর খুনিদের গ্রেপ্তারের বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায় নি। খুনিদের দেশে ফিরিয়ে আনতে কথাবার্তা চলছে।
সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় হুমায়ুন কবির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে আহ্বান জানান।
তিনি বলেন, আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। এছাড়া হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। দলীয় প্রভাব খাটিয়ে কেউ যদি মামলা করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের আপস করা হবে না। প্রশাসনকে আইনের আওতায় দায়িত্ব পালন করতে হবে এবং সরকারের পূর্ণ সমর্থন থাকবে।
সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের উন্নয়নের জন্য সর্বোচ্চ বাজেট নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সরকার তা করবে। সিলেটকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট ৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ বিএনপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলার কারিকোনা ফুটবল মাঠে স্থানীয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপি নেতা প্রয়াত সুহেল আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
What's Your Reaction?