মালয়েশিয়ায় ‘লিডারশিপ অ্যাওয়ার্ড’ জিতলেন বাংলাদেশি শিক্ষার্থী রফিকুল

মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সংগঠনিক দক্ষতা এবং শিক্ষার্থীকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ স্টুডেন্ট অ্যাফেয়ার্স লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী রফিকুল ইসলাম। একই অনুষ্ঠানে তার সহপাঠীদের সঙ্গে তৈরি উদ্ভাবনী ইভেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ‘জিভেনটো’ বিশেষ স্বীকৃতি পেয়েছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস অডিটোরিয়ামে নুজুল আল-কুরআন গ্যাদারিং ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে অবদান বিবেচনায় এ সম্মাননা দেওয়া হয়। চলতি বছর বাংলাদেশ, পাকিস্তান, ইয়েমেন ও আফ্রিকার প্রতিনিধিত্বকারী চারজন শিক্ষার্থীকে এই পুরস্কারে ভূষিত করা হয়। তাদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে রফিকুল ইসলাম নেতৃত্ব পুরস্কার লাভ করেন। রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ও আন্তর্জাতিক কার্যক্রমে সক্রিয় নেতৃত্ব দিয়ে আসছেন। সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন সিটি ইউ বাংলাদেশি ইউথ ক্লাবের প্রতিষ্ঠাকালীন পরিচালক হিসেবে তিনি সংগঠনটির প্রতিষ্ঠা ও কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা

মালয়েশিয়ায় ‘লিডারশিপ অ্যাওয়ার্ড’ জিতলেন বাংলাদেশি শিক্ষার্থী রফিকুল

মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সংগঠনিক দক্ষতা এবং শিক্ষার্থীকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ স্টুডেন্ট অ্যাফেয়ার্স লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী রফিকুল ইসলাম।

একই অনুষ্ঠানে তার সহপাঠীদের সঙ্গে তৈরি উদ্ভাবনী ইভেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ‘জিভেনটো’ বিশেষ স্বীকৃতি পেয়েছেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস অডিটোরিয়ামে নুজুল আল-কুরআন গ্যাদারিং ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে অবদান বিবেচনায় এ সম্মাননা দেওয়া হয়।

চলতি বছর বাংলাদেশ, পাকিস্তান, ইয়েমেন ও আফ্রিকার প্রতিনিধিত্বকারী চারজন শিক্ষার্থীকে এই পুরস্কারে ভূষিত করা হয়। তাদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে রফিকুল ইসলাম নেতৃত্ব পুরস্কার লাভ করেন।

মালয়েশিয়ায় ‘লিডারশিপ অ্যাওয়ার্ড’ জিতলেন বাংলাদেশি শিক্ষার্থী রফিকুল

রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ও আন্তর্জাতিক কার্যক্রমে সক্রিয় নেতৃত্ব দিয়ে আসছেন। সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন সিটি ইউ বাংলাদেশি ইউথ ক্লাবের প্রতিষ্ঠাকালীন পরিচালক হিসেবে তিনি সংগঠনটির প্রতিষ্ঠা ও কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মালয়েশিয়ায় তার নেতৃত্বযাত্রা শুরু হয় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে। পাশাপাশি তিনি এশিয়া প্যাসিফিক রোবট অ্যালায়েন্সের বিচারক এবং বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকৌশল অনুষদের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়ার কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠিত করা ও নেতৃত্ব বিকাশে কাজ করছেন। একই সঙ্গে জেসিআই মালয়েশিয়া এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)–সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত রয়েছেন।

এদিকে অনুষ্ঠানে ‘জিভেনটো’ নামের একটি উদ্ভাবনী ইভেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্টও বিশেষ স্বীকৃতি পায়। আশরাফুল, রফিক ও জাহিদের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত এই প্রজেক্টের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালিত হয়।

মালয়েশিয়ায় ‘লিডারশিপ অ্যাওয়ার্ড’ জিতলেন বাংলাদেশি শিক্ষার্থী রফিকুল

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগ জানায়, শিক্ষার্থীদের তৈরি এ ধরনের ডিজিটাল প্রজেক্ট ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পোর্টালে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক দাতো ফাজুরা জুফা বিনতি মুস্তাফা কামাল এবং বিভাগের ম্যানেজার দিয়ানা জানান, সিটি ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রাম পরিচালনায় ‘জিভেনটো’ ব্যবহারের আগ্রহ রয়েছে।

প্রজেক্টটির উদ্ভাবকরা জানান, ‘জিভেনটো’ একটি আন্তর্জাতিক মানের ইভেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, যা ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা, ব্যবস্থাপনা ও সমন্বয়ের কাজ সহজ ও কার্যকরভাবে সম্পন্ন করতে সক্ষম।

তাদের মতে, ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের এমন অর্জন ও উদ্ভাবনী উদ্যোগ প্রবাসে দেশের সুনাম ও সক্ষমতার ইতিবাচক প্রতিচ্ছবি তুলে ধরছে।

এমআরএম/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow