ভার্চুয়াল কোর্টে মামলা দ্রুত নিষ্পত্তি হবে : অ্যাটর্নি জেনারেল

ভার্চুয়াল কোর্টে মামলা দ্রুত নিষ্পত্তি হবে জানিয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ভার্চুয়াল কোর্ট পরিচালনার ফলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি মামলার কাজেও গতি এসেছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল মন্তব্যটি করেন। এই কোর্টে মামলা পরিচালনায় সুফল মিলছে দাবি করে তিনি বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ভার্চুয়াল কোর্ট পরিচালনায় ইতিবাচক প্রভাব পড়েছে। ভার্চুয়ালি মামলা দ্রুত নিষ্পত্তি হবে। এর আগেও ভার্চুয়াল কোর্ট পরিচালিত হয়েছে। শারীরিকভাবে আমরা মামলা করতে গেলে অনেকক্ষেত্রে অনেক অপ্রয়োজনীয় কাজও করে থাকি। ভার্চুয়াল কোর্টের কারণে তা হচ্ছে না।  এর আগে গত ১৯ এপ্রিল বিজ্ঞপ্তির মাধ্যমে হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুদিন বুধ ও বৃহস্পতিবার বিচারকাজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল। এতে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow