‘ভার্টিক্যাল ড্রিমার্সে’র যুগপূর্তি উপলক্ষে ঢাকায় আলোকচিত্র প্রদর্শনী

পর্বতারোহণ, পর্বত, প্রকৃতি ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবন-সংস্কৃতিকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরার প্রয়াসে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ আয়োজন করেছে এক আলোকচিত্র প্রদর্শনীর। ক্লাবটির প্রতিষ্ঠার যুগপূর্তি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির শিশু জাদুঘর আর্ট গ্যালারিতে দুই দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স দিপক এলমার। বিশেষ অতিথি ছিলেন আলোকচিত্রী মুনিরা মোর্শেদ মুন্নি। উদ্বোধনী অনুষ্ঠানে দিপক এলমার বলেন, অ্যাডভেঞ্চার স্পোর্টস হিসেবে বহির্বিশ্বে পর্বতারোহণ বহুল পরিচিত। বাংলাদেশের তরুণরাও এই খেলায় দারুণ কৃতিত্বের স্বাক্ষর রাখছে দেখে খুবই আনন্দ হলো। তরুণদের সঙ্গে সম্পৃক্ত সবকিছুতেই আমার আগ্রহ থাকে। এই ক্লাবের সসদ্যদের তোলা বিভিন্ন অভিযানের ছবিগুলো দেখে দর্শকরা সমতলে বসে পাহাড়ের দুর্গমতার কিছুটা হলেও স্বাদ পাবে। আশা করবো এই ক্লাবের সদস্যরা একদিন সুইজারল্যান্ডের আল্পসের দারুণ সব শিখরেও আরোহণ করতে যাবে। আলোকচিত্রী মুনিরা মোর্শেদ মুন্নি বলেন, পর্বতারোহণ এমনিতেই যথেষ্ট কঠিন একটি স্পোর্টস। এত উচ্চতায়

‘ভার্টিক্যাল ড্রিমার্সে’র যুগপূর্তি উপলক্ষে ঢাকায় আলোকচিত্র প্রদর্শনী

পর্বতারোহণ, পর্বত, প্রকৃতি ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবন-সংস্কৃতিকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরার প্রয়াসে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ আয়োজন করেছে এক আলোকচিত্র প্রদর্শনীর। ক্লাবটির প্রতিষ্ঠার যুগপূর্তি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির শিশু জাদুঘর আর্ট গ্যালারিতে দুই দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীর উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স দিপক এলমার। বিশেষ অতিথি ছিলেন আলোকচিত্রী মুনিরা মোর্শেদ মুন্নি।

উদ্বোধনী অনুষ্ঠানে দিপক এলমার বলেন, অ্যাডভেঞ্চার স্পোর্টস হিসেবে বহির্বিশ্বে পর্বতারোহণ বহুল পরিচিত। বাংলাদেশের তরুণরাও এই খেলায় দারুণ কৃতিত্বের স্বাক্ষর রাখছে দেখে খুবই আনন্দ হলো। তরুণদের সঙ্গে সম্পৃক্ত সবকিছুতেই আমার আগ্রহ থাকে। এই ক্লাবের সসদ্যদের তোলা বিভিন্ন অভিযানের ছবিগুলো দেখে দর্শকরা সমতলে বসে পাহাড়ের দুর্গমতার কিছুটা হলেও স্বাদ পাবে। আশা করবো এই ক্লাবের সদস্যরা একদিন সুইজারল্যান্ডের আল্পসের দারুণ সব শিখরেও আরোহণ করতে যাবে।

আলোকচিত্রী মুনিরা মোর্শেদ মুন্নি বলেন, পর্বতারোহণ এমনিতেই যথেষ্ট কঠিন একটি স্পোর্টস। এত উচ্চতায়, এত প্রতিকূল পরিবেশে গিয়ে ছবি তোলাটা আরও কঠিন কাজ। সেই কাজগুলো দেখার জন্য আমি খুবই আগ্রহী ছিলাম।

অভিযানের আয়োজক ও ক্লাব সভাপতি ফরহান জামান বলেন, ছবির মাধ্যমে হলেও দর্শকরা দুর্গম পর্বতের কিছুটা ছোঁয়া পাবে। একই সঙ্গে আমি চাই সরকার যেন পর্বতারোহণ নামক খেলাটিকে অফিশিয়ালি স্পোর্টসের মর্যাদা দেয়।

jagonews24

পিকস, পিপল, পারস্প্যাক্টিভ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনী চলবে শনিবার রাত ৮টা পর্যন্ত। ভার্টিক্যাল ড্রিমার্স এর এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে বিষুব আর্ট অর্গানাইজেশন।

প্রদর্শনীতে বান্দরবানের সবুজ পাহাড়, হিমালয়ের শুভ্র পর্বতশ্রেণি এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের জীবনযাত্রার নানা দিক নিয়ে ১১৮টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow