ভালুকায় হরিণের নেতাকর্মীদের মারধর, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ
ময়মনসিংহ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।তিনি অভিযোগ করে বলেন, ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর লোকজন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে তাদের নেতাকর্মীদের মারধর, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। অনেককে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে এবং কোথাও কোথাও অর্থের লোভ দেখানো হচ্ছে। এ কারণে ভালুকায় এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে দাবি করেন তিনি।আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিয়ে তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশ মাঠে থাকলেও সন্ত্রাসী ও অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হচ্ছে না। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের কথা থাকলেও তা উদ্ধার করা হচ্ছে না। অবৈধ অস্ত্রধারীরা গ্রামে গ্রামে গিয়ে হুমকি দিচ্ছে এবং গণসংযোগে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।তবে মোর্শেদ আলম বলেন, ভালুকায় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তার সামনে সব পরিকল্পনা ব্যর্থ হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে
ময়মনসিংহ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনি অভিযোগ করে বলেন, ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর লোকজন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে তাদের নেতাকর্মীদের মারধর, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। অনেককে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে এবং কোথাও কোথাও অর্থের লোভ দেখানো হচ্ছে। এ কারণে ভালুকায় এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে দাবি করেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিয়ে তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশ মাঠে থাকলেও সন্ত্রাসী ও অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হচ্ছে না। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের কথা থাকলেও তা উদ্ধার করা হচ্ছে না। অবৈধ অস্ত্রধারীরা গ্রামে গ্রামে গিয়ে হুমকি দিচ্ছে এবং গণসংযোগে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে মোর্শেদ আলম বলেন, ভালুকায় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তার সামনে সব পরিকল্পনা ব্যর্থ হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
What's Your Reaction?