ভালুকায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

“আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে এ উপলক্ষে ভালুকা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম, নারী উদ্যোক্তা তাজলিমা আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠানে নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর সমান সুযোগ নিশ্চিতকরণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সমাজে

ভালুকায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

“আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকালে এ উপলক্ষে ভালুকা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম, নারী উদ্যোক্তা তাজলিমা আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর সমান সুযোগ নিশ্চিতকরণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সমাজের সর্বস্তরে নারীর মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে আলোচকগণ বক্তব্য রাখেন। বক্তারা আরোও বলেন, নারীদের ক্ষমতায়ন ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করতে সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তবেই একটি ন্যায়ভিত্তিক, সমতাপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow