ভালুকায় নবনির্বাচিত এমপি বাচ্চুর মতবিনিময় সভা
ময়মনসিংহের ভালুকায় উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।অনুষ্ঠানে প্রধান অতিথি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, ভালুকার মানুষের ওপর কোনো ধরনের অন্যায়, অত্যাচার বা অবিচার করে কেউ সম্পদ বৃদ্ধি করতে চাইলে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা হবে না। ভালুকার মানুষের অধিকার নিয়ে কেউ খেলতে পারবে না। ক্ষমতার অপব্যবহার করে, প্রভাব খাটিয়ে কিংবা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সম্পদ গড়ার সুযোগ আর থাকবে না। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে ভালুকার মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও অধিকার রক্ষা করা তার নৈতিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি সাধারণ মানুষের জমি, ব্যবসা-বাণিজ্য কিংবা ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে অন্যায় সুবিধা নেওয়ার চে
ময়মনসিংহের ভালুকায় উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান অতিথি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, ভালুকার মানুষের ওপর কোনো ধরনের অন্যায়, অত্যাচার বা অবিচার করে কেউ সম্পদ বৃদ্ধি করতে চাইলে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা হবে না। ভালুকার মানুষের অধিকার নিয়ে কেউ খেলতে পারবে না। ক্ষমতার অপব্যবহার করে, প্রভাব খাটিয়ে কিংবা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সম্পদ গড়ার সুযোগ আর থাকবে না। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে ভালুকার মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও অধিকার রক্ষা করা তার নৈতিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি সাধারণ মানুষের জমি, ব্যবসা-বাণিজ্য কিংবা ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। সর্বোপরি ভালুকাকে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসমুক্ত রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি মোঃ ইকবাল হোসাইন, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ মাহফুজুর রহমান সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?