ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে তারা সড়কে অবস্থান নেন। শ্রমিকদের অভিযোগ, গত এক মাসের বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধ না করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়। এসব কারণে তারা ক্ষোভে মহাসড়ক অবরোধ করেছেন। অবরোধের ফলে প্রায় দেড় ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও বিভিন্ন পণ্যবাহী পরিবহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে কাজ করে। পরে থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে তারা সড়কে অবস্থান নেন।

শ্রমিকদের অভিযোগ, গত এক মাসের বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধ না করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়। এসব কারণে তারা ক্ষোভে মহাসড়ক অবরোধ করেছেন।

অবরোধের ফলে প্রায় দেড় ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও বিভিন্ন পণ্যবাহী পরিবহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে কাজ করে।

পরে থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow