ভালুকায় ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ

ময়মনসিংহের ভালুকায় কৃষকদের নিয়ে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক নার্সারির উদ্যোগে ২৬ এপ্রিল ( রোববার) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার সেভেন স্টার হোটেলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ভালুকা উপজেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ৬০ জনের বেশি কৃষক অংশ নেন। এতে হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুন নাহার মিতু। অনুষ্ঠানে ব্র্যাক নার্সারি এন্টারপ্রাইজের সহকারী ব্যবস্থাপক (অপারেশনস) মো. ইসমাইল হোসেন ও ভালুকা নার্সারির ব্যবস্থাপক মো. জোবায়ের নূরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, পেঁপে চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক রাস

ভালুকায় ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ

ময়মনসিংহের ভালুকায় কৃষকদের নিয়ে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক নার্সারির উদ্যোগে ২৬ এপ্রিল ( রোববার) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার সেভেন স্টার হোটেলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে ভালুকা উপজেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ৬০ জনের বেশি কৃষক অংশ নেন। এতে হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুন নাহার মিতু। অনুষ্ঠানে ব্র্যাক নার্সারি এন্টারপ্রাইজের সহকারী ব্যবস্থাপক (অপারেশনস) মো. ইসমাইল হোসেন ও ভালুকা নার্সারির ব্যবস্থাপক মো. জোবায়ের নূরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, পেঁপে চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক রাসায়নিক প্রয়োগ এবং রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। উল্লেখ্য, ভালুকা উপজেলায় ব্র্যাক নার্সারি নিয়মিতভাবে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান, উন্নত জাতের বীজ ও চারা বিক্রি এবং কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা দিয়ে আসছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow