ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী সিএনজি-চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: বিল্লাল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও সিএনজির ৩ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) বিকালে ভরাডোবা-উথুরা সড়কের হোম গার্ডেন লিমিটেডের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন গাজীপুর সদর থানার বানিয়ার চালা (বাঘের বাজার) এলাকার মৃত হাসমত আলীর ছেলে। আহতদের মধ্যে উথুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মামুনুর রশিদ, তার স্ত্রী ও মেয়ে রয়েছেন। তাদেরকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে বিল্লাল হোসেন মোটরসাইকেল যোগে বগাজান এলাকা থেকে আসছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি ভরাডোবা-উথুরা সড়কের হোম গার্ডেন লিমিটেডের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উথুরাগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বিল্লাল ছিটকে পড়ে এবং মুখে প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষ

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী সিএনজি-চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: বিল্লাল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও সিএনজির ৩ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) বিকালে ভরাডোবা-উথুরা সড়কের হোম গার্ডেন লিমিটেডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন গাজীপুর সদর থানার বানিয়ার চালা (বাঘের বাজার) এলাকার মৃত হাসমত আলীর ছেলে। আহতদের মধ্যে উথুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মামুনুর রশিদ, তার স্ত্রী ও মেয়ে রয়েছেন। তাদেরকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে বিল্লাল হোসেন মোটরসাইকেল যোগে বগাজান এলাকা থেকে আসছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি ভরাডোবা-উথুরা সড়কের হোম গার্ডেন লিমিটেডের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উথুরাগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বিল্লাল ছিটকে পড়ে এবং মুখে প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়।

এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow