ফ্রান্সের আরেক তারকা ফুটবলারকে দলে ভেড়াচ্ছে রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। গত ৪৮ ঘণ্টায় দুই পক্ষের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং চুক্তির বেশিরভাগ শর্তে সমঝোতা হয়েছে বলে জানা গেছে। ২৭ বছর বয়সী কোনাতে সম্প্রতি লিভারপুল ছেড়েছেন ফ্রি এজেন্ট হিসেবে। বর্তমানে চার বছরের একটি চুক্তি এবং সাইনিং বোনাসের বিষয়ে প্রায় চূড়ান্ত সমঝোতা হয়েছে। তবে কয়েকটি ছোটখাটো বিষয় এখনও বাকি রয়েছে। কোনাতেকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহ নতুন নয়। কয়েক মাস ধরেই ক্লাবটি ফরাসি এই সেন্টার-ব্যাককে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে আসছিল। তবে কোনাতের প্রথম পছন্দ ছিল লিভারপুলেই থাকা। কিন্তু নতুন চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা হলেও শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। ফলে ২০২১ সালে লাইপজিগ থেকে অ্যানফিল্ডে যোগ দেওয়া এই ডিফেন্ডার মৌসুম শেষে ক্লাব ছাড়েন। কোনাতে লিভারপুল ছাড়বেন বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রথম আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে রিয়াল মাদ্রিদ। এছাড়া বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা এবং সৌদি আরবের কয়েকটি ক্লাবও তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল। রিয়াল মাদ্রিদে যোগ দিলে জাতীয় দলের কয়েকজন সতীর্থের সঙ্গে পুনরায়
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। গত ৪৮ ঘণ্টায় দুই পক্ষের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং চুক্তির বেশিরভাগ শর্তে সমঝোতা হয়েছে বলে জানা গেছে।
২৭ বছর বয়সী কোনাতে সম্প্রতি লিভারপুল ছেড়েছেন ফ্রি এজেন্ট হিসেবে। বর্তমানে চার বছরের একটি চুক্তি এবং সাইনিং বোনাসের বিষয়ে প্রায় চূড়ান্ত সমঝোতা হয়েছে। তবে কয়েকটি ছোটখাটো বিষয় এখনও বাকি রয়েছে।
কোনাতেকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহ নতুন নয়। কয়েক মাস ধরেই ক্লাবটি ফরাসি এই সেন্টার-ব্যাককে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে আসছিল। তবে কোনাতের প্রথম পছন্দ ছিল লিভারপুলেই থাকা।
কিন্তু নতুন চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা হলেও শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। ফলে ২০২১ সালে লাইপজিগ থেকে অ্যানফিল্ডে যোগ দেওয়া এই ডিফেন্ডার মৌসুম শেষে ক্লাব ছাড়েন।
কোনাতে লিভারপুল ছাড়বেন বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রথম আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে রিয়াল মাদ্রিদ। এছাড়া বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা এবং সৌদি আরবের কয়েকটি ক্লাবও তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল।
রিয়াল মাদ্রিদে যোগ দিলে জাতীয় দলের কয়েকজন সতীর্থের সঙ্গে পুনরায় একত্রিত হবেন কোনাতে। বর্তমানে ক্লাবটিতে খেলছেন কিলিয়ান এমবাপে, অরেলিন চুয়ামেনি, এদোয়ার্দো কামাভিঙ্গা এবং ফেরলান্ড মেন্দি।
সূত্রের দাবি, বিশ্বের অন্যতম সেরা ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনায় বেশ উচ্ছ্বসিত কোনাতে। আগামী সপ্তাহে ফ্রান্স জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে তিনি চান তার দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হোক।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদের রক্ষণভাগে নতুন মুখ হিসেবে দেখা যাবে ইব্রাহিমা কোনাতেকে।
এমএমআর
What's Your Reaction?