ভালুকায় সড়ক দুর্ঘটনায় মুরগী ব্যবসায়ী নিহত

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মো. রিপন (৫২) নামে এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ভালুকা থানার মোড় মেগার মাঠের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।জানা যায়, সোমবার রাতে ভালুকা বাজার সংলগ্ন ইসলামী ব্যাংকের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে একটি পিকআপ (রেজি. নং- মেট্টো ন-১৪-৮৭৯৮) মুরগি ভর্তি অবস্থায় রাস্তার পাশে বিকল হয়ে যায়। গাড়িটি মেরামত করার সময় ঢাকাগামী আরেকটি মুরগি ভর্তি পিকআপ (রেজি. নং- ঢাকা মেট্টো ন-১৩-৪৪০৮) বেপরোয়া গতিতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়ির দুইজন গুরুতর আহত হয়ে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলেই নিহত মো. রিপন পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার ধামাই দেওয়ান বাড়ি এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।এ ব্যাপারে ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে গাড়ি দুটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

ভালুকায় সড়ক দুর্ঘটনায় মুরগী ব্যবসায়ী নিহত

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মো. রিপন (৫২) নামে এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ভালুকা থানার মোড় মেগার মাঠের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

জানা যায়, সোমবার রাতে ভালুকা বাজার সংলগ্ন ইসলামী ব্যাংকের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে একটি পিকআপ (রেজি. নং- মেট্টো ন-১৪-৮৭৯৮) মুরগি ভর্তি অবস্থায় রাস্তার পাশে বিকল হয়ে যায়। গাড়িটি মেরামত করার সময় ঢাকাগামী আরেকটি মুরগি ভর্তি পিকআপ (রেজি. নং- ঢাকা মেট্টো ন-১৩-৪৪০৮) বেপরোয়া গতিতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়ির দুইজন গুরুতর আহত হয়ে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলেই নিহত মো. রিপন পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার ধামাই দেওয়ান বাড়ি এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

এ ব্যাপারে ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে গাড়ি দুটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow