ভাষা শহীদদের প্রতি তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন তিন বাহিনীর প্রধান। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১৫ মিনিটে তারা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।  পুষ্পস্তবক অর্পণের পর তিন বাহিনীর প্রধান ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করেন। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি ও আধা-সরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  এর আগে, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।  রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক

ভাষা শহীদদের প্রতি তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন তিন বাহিনীর প্রধান। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১৫ মিনিটে তারা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। 

পুষ্পস্তবক অর্পণের পর তিন বাহিনীর প্রধান ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করেন। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি ও আধা-সরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

এর আগে, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

টিটি/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow