ভাষা শহীদদের শ্রদ্ধা জানাল সিইউজে
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতারা। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সবুর শুভ, সহসভাপতি সাইদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক ও যুগ্মসম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সিইউজের যুগ্মসম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মো. সরোয়ার আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম এবং সিইউজের সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম খান প্রমুখ। শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত কথামালায় সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, মহান একুশে আমাদের মাতৃভাষা কেন্দ্রিক জাতীয়তাবাদের চেতনা তথা দেশপ্রেমের শিক্ষা দেয়। বৈষম্যের বিরুদ্ধে এমন অধিকারবোধ আমাদের অসাম্প্রদায়িক কল্যাণ রাষ্ট্র গড়ার স্বপ্নকে জাগিয়ে তোলে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রায় সেই চ
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতারা।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সবুর শুভ, সহসভাপতি সাইদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক ও যুগ্মসম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সিইউজের যুগ্মসম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মো. সরোয়ার আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম এবং সিইউজের সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম খান প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত কথামালায় সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, মহান একুশে আমাদের মাতৃভাষা কেন্দ্রিক জাতীয়তাবাদের চেতনা তথা দেশপ্রেমের শিক্ষা দেয়। বৈষম্যের বিরুদ্ধে এমন অধিকারবোধ আমাদের অসাম্প্রদায়িক কল্যাণ রাষ্ট্র গড়ার স্বপ্নকে জাগিয়ে তোলে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রায় সেই চেতনাকে ধারণ করতে হবে। তিনি ভাষা সংগ্রামে গণমাধ্যমের অত্যুজ্জ্বল ভূমিকা এবং প্রভাতফেরির গান রচনা ও সুরারোপে আব্দুল গাফফার চৌধুরী ও আলতাফ মাহমুদসহ পেশাজীবী সাংবাদিকদের অবদানের কথাও তুলে ধরেন।
সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, একুশের চেতনা বাঙালির আত্মপরিচয়, অধিকার অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যের বিরুদ্ধে অমর এক প্রেরণা। একটি অসাম্প্রদায়িক, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের স্বপ্নকে দৃঢ় করে মহান একুশ। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের গণতন্ত্র, মানবিকতা ও সাম্যের চর্চাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অসামান্য অবদান রাখে।
সাংবাদিক সমাজ সবসময় ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
What's Your Reaction?