ভাষার মাসে বিদেশি শব্দ ব্যবহার নিয়ে বিতর্ক, যা বললেন সাবেক প্রেস সচিব

ভাষার মাস ফেব্রুয়ারিতে বিদেশি শব্দ ব্যবহার নিয়ে একটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। এ নিয়ে শুরু হওয়া বিতর্কে এবার মাত্রা যোগ করলেন অন্তর্বতী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম। তিনি তার ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে বলেন, ইনসাফ একটি সুন্দর বাংলা শব্দ। এমনিভাবে ইনকিলাব, ফায়সালা এবং আজাদিও বাংলা শব্দ। জিন্দাবাদ ও আওয়ামী লীগও তাই। এমনকি চু...লিং পং-ও সুন্দর বাংলা শব্দ।    এদিকে, জ্বালানি মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ডাকসু নেতা এবি জুবায়ের বলেন, ‘জ্বালানি মন্ত্রী আজকে এক বক্তব্যের মধ্যে বলতেছে, ‘ইনকিলাব আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে, ইট ইজ এ ফেইলিয়র অব এ টিচার। এই শব্দগুলো শুনলে আমার ব্লিডিং হয়।’ মানে ইনকিলাব শব্দটা বিদেশি। ভাষার মাসে বিদেশি শব্দ শুনলে মন্ত্রী মশাইর ব্লিডিং হয়। অথচ বক্তব্যের প্রায় অর্ধেকটাই দিলেন ইংরেজি ভাষায়! ইংরেজি ভাষা তার কাছে বিদেশি না।  তিনি আরও বলেন, ‘দেখবেন ইনকিলাব, আজাদি, ইনসাফ শব্দগুলোকে যারা বিদেশি বলে মনের চুলকানি প্রদর্শন করে, এদের অনেকেই ছেলে-মেয়েকে বাংলা ভাষায় পড়াশোনা পর্যন্ত করায় না। পড়ায় ইংলিশ মিডিয়াম স্কুলে। কিন্তু

ভাষার মাসে বিদেশি শব্দ ব্যবহার নিয়ে বিতর্ক, যা বললেন সাবেক প্রেস সচিব

ভাষার মাস ফেব্রুয়ারিতে বিদেশি শব্দ ব্যবহার নিয়ে একটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। এ নিয়ে শুরু হওয়া বিতর্কে এবার মাত্রা যোগ করলেন অন্তর্বতী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

তিনি তার ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে বলেন, ইনসাফ একটি সুন্দর বাংলা শব্দ। এমনিভাবে ইনকিলাব, ফায়সালা এবং আজাদিও বাংলা শব্দ। জিন্দাবাদ ও আওয়ামী লীগও তাই। এমনকি চু...লিং পং-ও সুন্দর বাংলা শব্দ।   

এদিকে, জ্বালানি মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ডাকসু নেতা এবি জুবায়ের বলেন, ‘জ্বালানি মন্ত্রী আজকে এক বক্তব্যের মধ্যে বলতেছে, ‘ইনকিলাব আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে, ইট ইজ এ ফেইলিয়র অব এ টিচার। এই শব্দগুলো শুনলে আমার ব্লিডিং হয়।’ মানে ইনকিলাব শব্দটা বিদেশি। ভাষার মাসে বিদেশি শব্দ শুনলে মন্ত্রী মশাইর ব্লিডিং হয়। অথচ বক্তব্যের প্রায় অর্ধেকটাই দিলেন ইংরেজি ভাষায়! ইংরেজি ভাষা তার কাছে বিদেশি না। 

তিনি আরও বলেন, ‘দেখবেন ইনকিলাব, আজাদি, ইনসাফ শব্দগুলোকে যারা বিদেশি বলে মনের চুলকানি প্রদর্শন করে, এদের অনেকেই ছেলে-মেয়েকে বাংলা ভাষায় পড়াশোনা পর্যন্ত করায় না। পড়ায় ইংলিশ মিডিয়াম স্কুলে। কিন্তু মুখে খুব বাংলাপ্রেমী।

পোস্টের শেষ দিকে তিনি বলেন, ‘ভাষার মাস তো, চেতনার এন্টেনা টনটন করে আসমানে উঠে গেছে!’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow