ভাড়া বাসা থেকে নানি-নাতির মরদেহ উদ্ধার

খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা এলাকার দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- নানি বেবি (৬৫) ও নাতি শামীম (১২)। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। নানি বেবি ও বড় নাতি শামীমের লাশ পাওয়া গেছে। তবে অন্য নাতি মোস্তাকিম এখনো নিখোঁজ রয়েছে। আমরা তার সন্ধান করছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত বেবির মরদেহটি বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে। শিশুটির বাবা তাদের হত্যা করতে পারে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে মরদেহ উদ্ধারের সময় শিশুদের বাবা রফিকুল ইসলাম পলাতক ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, আলামত সংগ্রহ ও হত্যাকারীদের চিহ্নিত করতে সিআইডি ঘটনাস্থলে আসছে।  

ভাড়া বাসা থেকে নানি-নাতির মরদেহ উদ্ধার

খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা এলাকার দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- নানি বেবি (৬৫) ও নাতি শামীম (১২)।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। নানি বেবি ও বড় নাতি শামীমের লাশ পাওয়া গেছে। তবে অন্য নাতি মোস্তাকিম এখনো নিখোঁজ রয়েছে। আমরা তার সন্ধান করছি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত বেবির মরদেহটি বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে। শিশুটির বাবা তাদের হত্যা করতে পারে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে মরদেহ উদ্ধারের সময় শিশুদের বাবা রফিকুল ইসলাম পলাতক ছিলেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, আলামত সংগ্রহ ও হত্যাকারীদের চিহ্নিত করতে সিআইডি ঘটনাস্থলে আসছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow