ভিজিএফের উদ্বৃত্ত চাল স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের সিদ্ধান্ত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের সংবাদ ‘বিডি২৪লাইভ’-এ প্রকাশিত হওয়ার পর উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে ঈদ-উল-আজহা উপলক্ষে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার কামরাবাদ ইউনিয়নে ৫১৮৯ জন উপকারভোগীর জন্য ৫১.৮৯ মেঃটন চাল বরাদ্দ আসে। উপকারভোগীকে (জন প্রতি ১০ কেজি করে) চাল বিতরণ করার কথা থাকলেও ওজনে কম দেওয়াসহ অনিয়মের অভিযোগ ওঠে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল সকাল থেকেই কামরাবাদ ইউনিয়ন পরিষদে চাল বিতরণের কার্যক্রম তদারকি করেন। জানা গেছে, ৫১৮৯ জন উপকারভোগীর মধ্যে বিতরণ শেষে ৮৫৫টি কার্ডের বিপরীতে সাড়ে ৮ টন চাল উদ্বৃত্ত থেকে যায়। তিনি উদ্বৃত্ত চাল স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, সাতপোয়া ইউনিয়নের মোট বরাদ্দের বিপরীতে উদ্বৃত্ত চাল অসহায় এবং দুঃস্থদের জন্যই। যে কারণে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

ভিজিএফের উদ্বৃত্ত চাল স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের সিদ্ধান্ত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের সংবাদ ‘বিডি২৪লাইভ’-এ প্রকাশিত হওয়ার পর উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরে ঈদ-উল-আজহা উপলক্ষে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার কামরাবাদ ইউনিয়নে ৫১৮৯ জন উপকারভোগীর জন্য ৫১.৮৯ মেঃটন চাল বরাদ্দ আসে। উপকারভোগীকে (জন প্রতি ১০ কেজি করে) চাল বিতরণ করার কথা থাকলেও ওজনে কম দেওয়াসহ অনিয়মের অভিযোগ ওঠে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল সকাল থেকেই কামরাবাদ ইউনিয়ন পরিষদে চাল বিতরণের কার্যক্রম তদারকি করেন।

জানা গেছে, ৫১৮৯ জন উপকারভোগীর মধ্যে বিতরণ শেষে ৮৫৫টি কার্ডের বিপরীতে সাড়ে ৮ টন চাল উদ্বৃত্ত থেকে যায়। তিনি উদ্বৃত্ত চাল স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, সাতপোয়া ইউনিয়নের মোট বরাদ্দের বিপরীতে উদ্বৃত্ত চাল অসহায় এবং দুঃস্থদের জন্যই। যে কারণে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow