ভিজিট ভিসায় কাজ করার অনুমোদন নেই, জানাল দূতাবাস

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কাজ করার অনুমোদন নেই বলে জা‌নিয়েছে ঢাকার মা‌র্কিন দূতাবাস।  শ‌নিবার (৭ ফেব্রুয়া‌রি) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, বি১/বি২ ভিসা, মনে রাখুন ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু ব্যবসায়িক কার্যক্রম করা যায়। যেমন, চুক্তি নিয়ে আলোচনা/দরকষাকষি করা এবং সম্মেলনে অংশগ্রহণ করা। কিন্তু যুক্তরাষ্ট্রে থেকে পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়। এদিকে যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের নতুন বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। শ‌নিবার এক বার্তাতে এই তথ্য জানিয়েছে কমিশন। এতে বলা হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা এখন ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন ব্যবস্থায় চলবে ভিসা কার্যক্রম। সুতরাং যাদের ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন, তারা শুধু ই-ভিসা পাবে। পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা ব্যবহৃত হবে। বিস্তারিত জানতে www.gov.uk/eVisa— এই ওয়েবসাইট ভিজিট করতে ব‌লে‌ছে হাইকমিশন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow