ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

হাইতির বিপক্ষে জয় ফেরার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচেও দুর্দান্ত শুরু করেছে ব্রাজিল। নকআউট নিশ্চিত হলেও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের শুরুতেই গোল পেয়েছে সেলেসাওরা। ম্যাচের ছয় মিনিটেই গোল করেন দলের সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র। যার ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কো উভয়েরই সংগ্রহ ৪ পয়েন্ট। একই সময়ে মরক্কো মুখোমুখি হবে গ্রুপের তলানিতে থাকা হাইতির। ফলে দুই দলই জিতলে গ্রুপসেরা নির্ধারণ হবে গোল ব্যবধানে। বর্তমানে +৩ গোল ব্যবধান নিয়ে এগিয়ে আছে ব্রাজিল, যেখানে মরক্কোর গোল ব্যবধান +১। তাই স্কটল্যান্ডের বিপক্ষে প্রতিটি গোলই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। স্কটল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে ৮টিতে জয় পেয়েছে সেলেসাওরা, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি কার্ড দেখলে নকআউট পর্বের প্রথম ম্যাচে খেলতে পারবেন না কাসেমিরো ও ডগলাস সান্তোস। এই ম্যাচেও প্রথম একাদশে জায়গা মিলেনি নেইমারের। তবে এখনও সুযোগ রয়েছে ব্রাজিলিয়ান ফুটবলের সেরা তারকা নেই

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল
হাইতির বিপক্ষে জয় ফেরার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচেও দুর্দান্ত শুরু করেছে ব্রাজিল। নকআউট নিশ্চিত হলেও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের শুরুতেই গোল পেয়েছে সেলেসাওরা। ম্যাচের ছয় মিনিটেই গোল করেন দলের সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র। যার ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কো উভয়েরই সংগ্রহ ৪ পয়েন্ট। একই সময়ে মরক্কো মুখোমুখি হবে গ্রুপের তলানিতে থাকা হাইতির। ফলে দুই দলই জিতলে গ্রুপসেরা নির্ধারণ হবে গোল ব্যবধানে। বর্তমানে +৩ গোল ব্যবধান নিয়ে এগিয়ে আছে ব্রাজিল, যেখানে মরক্কোর গোল ব্যবধান +১। তাই স্কটল্যান্ডের বিপক্ষে প্রতিটি গোলই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। স্কটল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে ৮টিতে জয় পেয়েছে সেলেসাওরা, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি কার্ড দেখলে নকআউট পর্বের প্রথম ম্যাচে খেলতে পারবেন না কাসেমিরো ও ডগলাস সান্তোস। এই ম্যাচেও প্রথম একাদশে জায়গা মিলেনি নেইমারের। তবে এখনও সুযোগ রয়েছে ব্রাজিলিয়ান ফুটবলের সেরা তারকা নেইমারের।    ব্রাজিলের একাদশ  আলিসন, দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারাইস, লুকাস পাকেতা, রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow