ভিন্ন মেজাজের তিন সিনেমা নিয়ে ফিরছেন আয়ুষ্মান খুরানা
দশকের পর দশক ধরে যে বলিউড মেগাস্টারদের গ্ল্যামার আর অতিমানবিক অ্যাকশনে বুঁদ হয়েছিল, সেই রুপালি পর্দার সমীকরণ আজ আমূল বদলে গেছে। গতানুগতিক ছক ভেঙে দর্শকদের রুচি এখন মিশেছে মাটির কাছাকাছি, জীবনঘনিষ্ঠ সব গল্পে। আর এই নিঃশব্দ বিপ্লবের যিনি প্রধান সেনাপতি, তিনি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। যিনি তার প্রতিটি অভিনীত ছবির মাধ্যমে প্রমাণ করেছেন যে সাহসিকতা কেবল পেশিতে নয়, বরং ভিন্নধর্মী চিত্রনাট্য নির্বাচনে থাকে। ২০২৬ সালে দাঁড়িয়ে বলিউডের এই ‘পোস্টার বয়’ ফিরছেন তার ঝুলিভর্তি নতুন চমক নিয়ে। তিনটি ভিন্ন মেজাজের সিনেমা নিয়ে তিনি প্রস্তুত আবারও বক্স অফিসের ব্যাকরণ বদলে দিতে এবং অর্থবহ সিনেমার জয়গান গাইতে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, চলতি বছরে আয়ুষ্মান দর্শকদের উপহার দিতে যাচ্ছেন সম্পূর্ণ ভিন্ন ঘরানার তিনটি সিনেমা ‘পতি পত্নী অউর ও দো’, ‘উড়তা তীর’ এবং ‘ইয়ে প্রেম মোল লিয়া’। সম্পর্কের টানাপড়েন এবং ভুল বোঝাবুঝির এক দারুণ রসায়ন নিয়ে তৈরি হয়েছে এই ছবি। হালকা মেজাজের হলেও গল্পটি আমাদের প্রাত্যহিক জীবনের অত্যন্ত প্রাসঙ্গিক এক চিত্র ফুটিয়ে তুলবে।
উড়তা তীর’ এই ছবিটি একেবারেই ছকভাঙা ন

উড়তা তীর’ এই ছবিটি একেবারেই ছকভাঙা নির্মাণ হতে চলেছে। আয়ুষ্মানের চিরাচরিত ঘরানার বাইরে গিয়ে এখানে অন্য এক আয়ুষ্মানকে দেখা যাবে, যা দর্শকদের জন্য হবে এক নতুন অভিজ্ঞতা।
‘ইয়ে প্রেম মোল লিয়া’ এটি একটি নিখুঁত পারিবারিক গল্পের সিনেমা। যেখানে ভারতীয় সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ এবং সম্পর্কের গভীরতা তুলে ধরা হয়েছে।
এদিকে নিজের চরিত্র বাছাই প্রসঙ্গে আয়ুষ্মান খুরানা জানান, তিনি কোনো ছক কষে ছবি নির্বাচন করেন না। বরং একজন দর্শক হিসেবে যে চিত্রনাট্য তার মন ছুঁয়ে যায়, সেটিকেই তিনি আপন করে নেন। তার মতে, একই বছরে তিনটি সম্পূর্ণ আলাদা চরিত্রে অভিনয় করা যেমন আনন্দের, তেমনি বড় দায়িত্বের।
প্রসঙ্গত, আয়ুষ্মান খুরানার এই জয়যাত্রা কেবল গ্ল্যামারের চাকচিক্য নয়, বরং সাধারণ মানুষের অসাধারণ গল্প বলার এক সাহসী অঙ্গীকার। ২০২৬ সালের ক্যালেন্ডারে মুক্তির অপেক্ষায় থাকা ‘পতি পত্নী অর ওহ ২’, ‘উড়তা তীর’ এবং সুরজ বরজাতিয়ার ‘ইয়ে প্রেম মোল লিয়া’—এই তিন ছবিই বলে দিচ্ছে, রুপালি পর্দায় তিনি যেমন রোমান্টিক ‘প্রেম’ হয়ে ধরা দেবেন, তেমনি ধরা দেবেন ছক ভাঙা কোনো চরিত্রে।