ভিয়েতনামে আকস্মিক বন্যায় নিহত ৪

ভিয়েতনামের উত্তরাঞ্চলের লাই চাউ প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত চারজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। এছাড়া অন্তত চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। শনিবার ভিয়েতনাম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি মুয়ং থান গ্রামে আকস্মিক বন্যার তোড়ে ১৩টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ১০০ বাড়ি এখনো ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা আটকে পড়া বাসিন্দাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। এ সময় বেশ কয়েকটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেখা যায়। এছাড়া ভারী বৃষ্টির কারণে কৃষিজমি, সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মারা গেছে বহু গবাদিপশু। 

ভিয়েতনামে আকস্মিক বন্যায় নিহত ৪

ভিয়েতনামের উত্তরাঞ্চলের লাই চাউ প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত চারজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। এছাড়া অন্তত চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

শনিবার ভিয়েতনাম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি মুয়ং থান গ্রামে আকস্মিক বন্যার তোড়ে ১৩টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ১০০ বাড়ি এখনো ভূমিধসের ঝুঁকিতে রয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা আটকে পড়া বাসিন্দাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। এ সময় বেশ কয়েকটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেখা যায়।

এছাড়া ভারী বৃষ্টির কারণে কৃষিজমি, সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মারা গেছে বহু গবাদিপশু। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow