ভুট্টা ক্ষেতে বস্তাবন্দি যুবকের মরদেহ
জামালপুরের ইসলামপুরে একটি ভুট্টা ক্ষেত থেকে জুয়েল শেখ নামের এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শংকরপুর ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জুয়েল শেখ জামালপুর জেলা মেলান্দহ উপজেলা পূর্বশ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে।
পুলিশ সূত্রে গেছে, জুয়েল নামের এ যুবক দুদিন আগে নিখোঁজ হয়েছিলেন। মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। আজ সকালে ইসলামপুরে যুবকের মরদেহ উদ্ধারের পর জিডির সূত্র ধরে ইসলামপুর থানায় গিয়ে দেখা যায় জুয়েলের মরদেহ। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইসলামপুর থানার ওসি আব্দুল কাইয়ুম গাজী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণসহ বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।