ভুল প্রশ্নে ৪৩ জনের এইচএসসি পরীক্ষা, তদন্তে শিক্ষা বোর্ড

বগুড়ার শিবগঞ্জ সরকারি এম.এইচ. কলেজ কেন্দ্রে (কেন্দ্র কোড: ৪২৪) অনুষ্ঠিত এইচএসসি-২০২৬-এর যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষায় ভুলবশত ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের সৃজনশীল প্রশ্নপত্র ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়েছে। এ ঘটনায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ। কেন্দ্র সচিবের স্বাক্ষরিত প্রতিবেদনে জানা যায়, বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় কেন্দ্রে পদার্থবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তবে যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা চলাকালে ১০৭ নম্বর কক্ষে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকের অসাবধানতার কারণে ২০২৬ সালের সৃজনশীল প্রশ্নপত্রের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নপত্র সঠিকভাবেই বিতরণ করা হয়েছিল। ভুলটি শনাক্ত হওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে লিখিতভাবে রাজশাহী শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়। একই সঙ্গে ভুল প্রশ্নপত্র পাওয়া ৪৩ জন পরীক্ষার্থীর রোল নম্বরসংবলিত তালিকা সংযুক্ত করে প্রয়োজনী

ভুল প্রশ্নে ৪৩ জনের এইচএসসি পরীক্ষা, তদন্তে শিক্ষা বোর্ড

বগুড়ার শিবগঞ্জ সরকারি এম.এইচ. কলেজ কেন্দ্রে (কেন্দ্র কোড: ৪২৪) অনুষ্ঠিত এইচএসসি-২০২৬-এর যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষায় ভুলবশত ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের সৃজনশীল প্রশ্নপত্র ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়েছে। এ ঘটনায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।

কেন্দ্র সচিবের স্বাক্ষরিত প্রতিবেদনে জানা যায়, বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় কেন্দ্রে পদার্থবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তবে যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা চলাকালে ১০৭ নম্বর কক্ষে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকের অসাবধানতার কারণে ২০২৬ সালের সৃজনশীল প্রশ্নপত্রের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নপত্র সঠিকভাবেই বিতরণ করা হয়েছিল। ভুলটি শনাক্ত হওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে লিখিতভাবে রাজশাহী শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়। একই সঙ্গে ভুল প্রশ্নপত্র পাওয়া ৪৩ জন পরীক্ষার্থীর রোল নম্বরসংবলিত তালিকা সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

কেন্দ্র সচিব প্রতিবেদনে উল্লেখ করেন, ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কক্ষ পরিদর্শকের অসাবধানতার কারণেই এ ত্রুটি ঘটেছে। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী বলেন, ‌‘ঘটনাটি আমরা জেনেছি। বিষয়টি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

মনির হোসেন মাহিন/কেএইচকে
/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow