ভুলেও ফেলে দেবেন না এই পানি

আমরা প্রতিদিনের রান্নায় ডিম সিদ্ধ করি, আর সেই সিদ্ধ পানি সাধারণত ফেলে দেই। কিন্তু অনেকেই জানেন না, এই পানিতেও লুকিয়ে থাকে বেশ কিছু উপকারী খনিজ উপাদান। ডিম সিদ্ধ করার সময় খোসা ও সাদা অংশ থেকে কিছু পুষ্টি পানিতে মিশে যায়, যা নানা কাজে লাগানো সম্ভব। ডিম সিদ্ধ পানিতে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম সঙ্গে অল্প পরিমাণ ফসফরাস ও আয়রন। এসব উপাদান গাছের বৃদ্ধি, চুলের যত্ন, ঘর পরিষ্কার এবং কম্পোস্ট তৈরিতে সহায়ক। ফলে এটি শুধু রান্নার অবশিষ্ট নয়, বরং একটি বহুমুখী ব্যবহারযোগ্য উপাদান। গাছের জন্য পুষ্টিকর প্রাকৃতিক সার ডিম সিদ্ধ পানি ঠান্ডা করে গাছের গোড়ায় দিলে মাটির মান উন্নত হয়। এতে থাকা ক্যালসিয়াম শিকড় মজবুত করে, আর ম্যাগনেশিয়াম গাছের সবুজ রঙ ধরে রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে গাছ আরও সতেজ ও সুস্থ থাকে। তবে অবশ্যই পানি ঠান্ডা করে ব্যবহার করতে হবে। চুলের যত্নে প্রাকৃতিক উপায় ডিম সিদ্ধ পানি চুলের জন্যও উপকারী হতে পারে। এতে থাকা খনিজ উপাদান চুলের গোঁড়া শক্ত করে, খুশকি কমাতে সাহায্য করে এবং চুলে উজ্জ্বলতা আনে। চুল ধোয়ার পর শেষ ধাপে এই ঠান্ডা পানি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যেতে পারে, ব

ভুলেও ফেলে দেবেন না এই পানি

আমরা প্রতিদিনের রান্নায় ডিম সিদ্ধ করি, আর সেই সিদ্ধ পানি সাধারণত ফেলে দেই। কিন্তু অনেকেই জানেন না, এই পানিতেও লুকিয়ে থাকে বেশ কিছু উপকারী খনিজ উপাদান। ডিম সিদ্ধ করার সময় খোসা ও সাদা অংশ থেকে কিছু পুষ্টি পানিতে মিশে যায়, যা নানা কাজে লাগানো সম্ভব।

ডিম সিদ্ধ পানিতে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম সঙ্গে অল্প পরিমাণ ফসফরাস ও আয়রন। এসব উপাদান গাছের বৃদ্ধি, চুলের যত্ন, ঘর পরিষ্কার এবং কম্পোস্ট তৈরিতে সহায়ক। ফলে এটি শুধু রান্নার অবশিষ্ট নয়, বরং একটি বহুমুখী ব্যবহারযোগ্য উপাদান।

গাছের জন্য পুষ্টিকর প্রাকৃতিক সার

ডিম সিদ্ধ পানি ঠান্ডা করে গাছের গোড়ায় দিলে মাটির মান উন্নত হয়। এতে থাকা ক্যালসিয়াম শিকড় মজবুত করে, আর ম্যাগনেশিয়াম গাছের সবুজ রঙ ধরে রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে গাছ আরও সতেজ ও সুস্থ থাকে। তবে অবশ্যই পানি ঠান্ডা করে ব্যবহার করতে হবে।

চুলের যত্নে প্রাকৃতিক উপায়

ডিম সিদ্ধ পানি চুলের জন্যও উপকারী হতে পারে। এতে থাকা খনিজ উপাদান চুলের গোঁড়া শক্ত করে, খুশকি কমাতে সাহায্য করে এবং চুলে উজ্জ্বলতা আনে। চুল ধোয়ার পর শেষ ধাপে এই ঠান্ডা পানি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যেতে পারে, বিশেষ করে শুষ্ক বা ক্ষতিগ্রস্ত চুলের ক্ষেত্রে।

আরও পড়ুন: 

ঘর পরিষ্কারে কার্যকর

এই পানি হালকা ক্ষারীয় হওয়ায় চর্বি ও ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। রান্নাঘরের বেসিন, চুলা বা তৈলাক্ত জায়গা পরিষ্কার করতে এটি ব্যবহার করা যায়। এমনকি বাসন বা কাপড় ধোয়ার ক্ষেত্রেও এটি পরিবেশবান্ধব বিকল্প হিসেবে কাজে লাগতে পারে।

কম্পোস্ট তৈরিতে সহায়ক

ডিম সিদ্ধ পানি কম্পোস্টের জন্যও উপকারী। এটি জৈব বর্জ্য দ্রুত পচতে সাহায্য করে এবং উপকারী জীবাণুর কার্যক্রম বাড়ায়। পাশাপাশি কম্পোস্টের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, ফলে সার আরও দ্রুত ও কার্যকরভাবে তৈরি হয়।

সাধারণভাবে যেটিকে আমরা ফেলে দেই, সেটিই হতে পারে নানা কাজে উপকারী, ডিম সিদ্ধ পানি তারই একটি সহজ উদাহরণ।

তথ্যসূত্র: ইয়াহু

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow