ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড
যশোরের কেশবপুরে উৎপল কুমার রায় (৩৩) নামে এক ভুয়া আয়কর কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ওই ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। গ্রেপ্তার উৎপল কুমার রায় যশোরের বাঘারপাড়া সদরের মৃত রবীন্দ্রনাথ রায়ের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কেশবপুরের সাগরদাঁড়ি ও হাসানপুর বাজারে আয়কর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ আদায় করছিলেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হলে তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া প্রমাণিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, গ্রেপ্তার ওই ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হবে।
যশোরের কেশবপুরে উৎপল কুমার রায় (৩৩) নামে এক ভুয়া আয়কর কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ওই ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
গ্রেপ্তার উৎপল কুমার রায় যশোরের বাঘারপাড়া সদরের মৃত রবীন্দ্রনাথ রায়ের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কেশবপুরের সাগরদাঁড়ি ও হাসানপুর বাজারে আয়কর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ আদায় করছিলেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হলে তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া প্রমাণিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, গ্রেপ্তার ওই ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হবে।
What's Your Reaction?