ভুয়া নিয়োগপত্রে প্রতারণা, সতর্ক করলো ইসলামিক ফাউন্ডেশন

ভুয়া নিয়োগপত্র ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে ইসলামিক ফাউন্ডেশন। সংস্থাটির নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে প্রতারণার অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সতর্কতা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের নামে যে নিয়োগপত্র প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। এসব নিয়োগের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকল্পের আওতায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত নিয়োগ কমিটি এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটির মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এর বাইরে কোনোভাবে নিয়োগের সুযোগ নেই। ইসলামিক ফাউন্ডেশন আরও জানায়, প্রতারক চক্র ভুয়া নিয়োগপত্র দেখিয়ে এক শ্রেণির চাকরিপ্রত্যাশীর কাছ থেকে অর্থ আদা

ভুয়া নিয়োগপত্রে প্রতারণা, সতর্ক করলো ইসলামিক ফাউন্ডেশন

ভুয়া নিয়োগপত্র ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে ইসলামিক ফাউন্ডেশন। সংস্থাটির নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে প্রতারণার অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের নামে যে নিয়োগপত্র প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। এসব নিয়োগের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকল্পের আওতায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত নিয়োগ কমিটি এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটির মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এর বাইরে কোনোভাবে নিয়োগের সুযোগ নেই।

ইসলামিক ফাউন্ডেশন আরও জানায়, প্রতারক চক্র ভুয়া নিয়োগপত্র দেখিয়ে এক শ্রেণির চাকরিপ্রত্যাশীর কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ানোর জন্য অনুরোধ করা
হয়েছে।

এমইউ/এসএনআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow