ভূ-স্বর্গ কাশ্মীর থেকে ভারত দলে, আকিবসহ তিন প্রতিনিধি

জসপ্রিত বুমরাহ টেস্টে খেলবেন না ভারতের শ্রীলঙ্কা সফরে। চোট তাকে বিশ্রামে যেতে বাধ্য করেছে। দীর্ঘদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন এই অভিজ্ঞ পেসার। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে তৃতীয় ওয়ানডেতে হাঁটুতে আঘাত পান। প্রথমদিকে ধারণা করা হয়েছিল, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, কিন্তু এখনও হাঁটুতে অস্বস্তি অনুভব করছেন বলে জানা গেছে। ইয়র্কার বিশেষজ্ঞ এই পেসার ভারতের জন্য যেকোনো সংস্করণেই তুরুপের তাস। তার ঘাটতি পূরণ করার বা তার সমকক্ষ বোলার বর্তমানে ক্রিকেট দুনিয়ায় নেই। তার মুখোমুখি হওয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামেন। আপাতত আর সেটি থেকে রক্ষা পেলেন লঙ্কান ক্রিকেটাররা। বুমরাহ বদলি হিসেবে যিনি এই সফরে ডাক পেয়েছেন তিনি আকিব নবি। আরও পড়ুন কাশ্মীরি পেসারকে নিয়ে ভারতের টেস্ট দল তাকে নিয়ে আগ্রহের কমতি নেই। রঞ্জি ট্রফির পারফরম্যান্সে তিনি বিশেষ। তবে আগ্রহের মূল কারণটা তার জন্মস্থান নিয়ে। উঠে এসেছেন ভারতের বিশেষ এক অঞ্চল। পৃথিবীর ভূ-স্বর্গ নামে পরিচিত জম্মু ও কাশ্মীর থেকে। যে অঞ্চলের প্রাকৃতিত সৌন্দর্য্যে মুগ্ধ হন গোটা বিশ্বের মানুষ। এবার সেই অঞ্চলের আকিব নবিতে মুগ্ধ হওয়ার অপ

ভূ-স্বর্গ কাশ্মীর থেকে ভারত দলে, আকিবসহ তিন প্রতিনিধি

জসপ্রিত বুমরাহ টেস্টে খেলবেন না ভারতের শ্রীলঙ্কা সফরে। চোট তাকে বিশ্রামে যেতে বাধ্য করেছে। দীর্ঘদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন এই অভিজ্ঞ পেসার। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে তৃতীয় ওয়ানডেতে হাঁটুতে আঘাত পান। প্রথমদিকে ধারণা করা হয়েছিল, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, কিন্তু এখনও হাঁটুতে অস্বস্তি অনুভব করছেন বলে জানা গেছে।

ইয়র্কার বিশেষজ্ঞ এই পেসার ভারতের জন্য যেকোনো সংস্করণেই তুরুপের তাস। তার ঘাটতি পূরণ করার বা তার সমকক্ষ বোলার বর্তমানে ক্রিকেট দুনিয়ায় নেই। তার মুখোমুখি হওয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামেন। আপাতত আর সেটি থেকে রক্ষা পেলেন লঙ্কান ক্রিকেটাররা। বুমরাহ বদলি হিসেবে যিনি এই সফরে ডাক পেয়েছেন তিনি আকিব নবি।

তাকে নিয়ে আগ্রহের কমতি নেই। রঞ্জি ট্রফির পারফরম্যান্সে তিনি বিশেষ। তবে আগ্রহের মূল কারণটা তার জন্মস্থান নিয়ে। উঠে এসেছেন ভারতের বিশেষ এক অঞ্চল। পৃথিবীর ভূ-স্বর্গ নামে পরিচিত জম্মু ও কাশ্মীর থেকে। যে অঞ্চলের প্রাকৃতিত সৌন্দর্য্যে মুগ্ধ হন গোটা বিশ্বের মানুষ। এবার সেই অঞ্চলের আকিব নবিতে মুগ্ধ হওয়ার অপেক্ষা ক্রিকেট বিশ্বের।

ভূ-রাজনীতিতে অতীব গুরুত্বপূর্ণ এই অঞ্চল নিয়ে নতুন করে ক্রিকেট বিশ্বের আগ্রহ জন্মেছে আকিব নবির কারণে। ভারতের টেস্ট স্কোয়াডে ডাক পাওয়ার পর তিনি অপেক্ষায় আছেন প্রথম কাশ্মীরি ক্রিকেটার হিসেবে ভারতের টেস্ট দলে অভিষেক ঘটাতে। যদিও তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, তার অভিষেক হবেই।

তবে আকিব ব্যস্ততা বাড়িয়ে দিয়েছেন ক্রিকেটমোদি মানুষদের। তার পূর্বে কাশ্মীরের আর কেউ কী ভারতের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন? উত্তরটা- হ্যাঁ করেছেন। এই তালিকায় সাদা বলের ক্রিকেটে আছেন দুজন। পারভেজ রসুল ও উমরান মালিক খেলেছেন ভারতের জাতীয় দলের হয়ে। তবে কেউই সেভাবে প্রতিভার স্বাক্ষর রাখতে পারেননি।

ভূ-স্বর্গ কাশ্মীর থেকে ভারত দলে, আকিবসহ তিন প্রতিনিধি

পারভেজ রসুল

দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে জম্মু ও কাশ্মীরের দাপুটে পারফরম্যান্স করার পর ভারতের জাতীয় দলের দুয়ার উন্মুক্ত হয় তার জন্য। সেই তালিকায় আছেন পারভেজ রসুল। প্রথম কাশ্মীরি ক্রিকেটার হিসেবে যার অভিষেক হয় ভারতের জাতীয় দলে। ভারতের ‘এ’ দলের হয়ে পারফরম্যান্সে উজ্জ্বল থাকার পর নজরে আসেন নির্বাচকদের।

২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে ডাক পান ভারতের স্কোয়াডে। সেবার হয়নি অভিষেক। পরে ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে সফরে ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় এই অফস্পিনারের। ওই ম্যাচে তিনি ২ উইকেট নিলেও ৬০ রান খরচ করেন। এরপর দল থেকে বাদ পড়েন এবং আর কোনো ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাননি।

এর ঠিক বছর তিনেক পর ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। সেটিই ছিল ভারতের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। ওই ম্যাচে তিনি ৫ রান করার পাশাপাশি ১ উইকেট নেন। তার শিকার ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। যদিও ম্যাচটি ভারত সাত উইকেটে হেরে যায়। তিনি খেলেছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও।

২০২৫ সালের অক্টোবরে পারভেজ রসুল সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।

ভূ-স্বর্গ কাশ্মীর থেকে ভারত দলে, আকিবসহ তিন প্রতিনিধি

উমরান মালিক

সানরাইজার্স হায়দরাবাদের নেট বোলার হিসেবে যুক্ত হওয়ার পর গতি দিয়ে সবার নজর কাড়েন। দেশি-বিদেশি সব ব্যাটারকেই নেটে বোলিং করে খাবি খাওয়ান। পরে তিনিই বনে যান ভারতের ইতিহাসের অন্যতম গতিময় পেসার। সেখান থেকে খুব দ্রুতই জায়গা করে নেন জাতীয় দলে।

২০২২ সালে আইপিএলে দারুণ পারফরম্যান্স করে জায়গা করে প্রথমবার ভারতের স্কোয়াডে ডাক পান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে। এরপর আয়ারল্যান্ড সফরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। একই বছরের শেষদিকে ওয়ানডেতেও ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ২০২৩ সালের ৩ জানুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতির বল করে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ভারতীয় বোলারের করা দ্রুততম ডেলিভারির রেকর্ড গড়েন উমরান।

ভারতের হয়ে তিনি ১০টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে চোট এবং ধারাবাহিকতার অভাব তার ক্যারিয়ারের অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে কাঁচা প্রতিভা থেকে পরিণত আন্তর্জাতিক ক্রিকেটারে পরিণত হওয়ার পথটা তার জন্য কঠিন হয়ে পড়ে।

ভূ-স্বর্গ কাশ্মীর থেকে ভারত দলে, আকিবসহ তিন প্রতিনিধি

আকিব নবি

জম্মু ও কাশ্মীর থেকে ভারতের জাতীয় দলে সুযোগ পাওয়া সর্বশেষ ক্রিকেটার আকিব নবি। রঞ্জি ট্রফির শেষ দুই মৌসুমে সবমিলিয়ে ১০৪ উইকেট শিকার করেছেন আকিব। ২০২৫-২৬ মৌসুমেই শিকার করেন ৬০ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ইতিহাসে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জেতে জম্মু ও কাশ্মীর। সেই পারফরম্যান্স ও জসপ্রিত বুমরাহ'র চোট প্রথমবারের মতো তার জন্য খুলে দিলো ভারতীয় টেস্ট দলের দুয়ার।

সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও নজর কাড়েন নবি। দুটি প্রথম শ্রেণির ম্যাচে নেন ৬ উইকেট।এই সফরে তার অভিষেক হলে জম্মু ও কাশ্মিরের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে ভারতের জাতীয় দলে অভিষেক হবে আকিবের। অর্থ্যাৎ, ইতিহাসের হাতছানি তার সামনে। সুযোগ এসেছে নিজ ও পরিবারকে গর্বিত করার পাশাপাশি পুরো জম্মু ও কাশ্মীরবাসীকেও গৌরবান্বিত করার।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেই আউকিব নবির অভিষেক হতে পারে। দলে মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও গুরনুর ব্রারের সঙ্গে চার পেসারের একজন হিসেবে রয়েছেন তিনি। যদি অভিষেক হয়, তবে তিনি হবেন জম্মু ও কাশ্মীরের প্রথম টেস্ট ক্রিকেটার।

আইএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow