ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে শীর্ষে বাংলাদেশিরা

চলতি বছরের প্রথম ছয় মাসে সমুদ্রপথে অবৈধভাবে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। তবে স্বস্তির বিষয় হলো, গত দুই বছরের তুলনায় এবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে অনুপ্রবেশের সার্বিক হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত মোট ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী সমুদ্রপথে ইতালির উপকূলে পৌঁছেছেন। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই বাংলাদেশি নাগরিক। শীর্ষে থাকা দেশগুলো হলো- বাংলাদেশ: ৪ হাজার ৩১৪ জন। সোমালিয়া: ১ হাজার ৭০২ জন। সুদান: ১ হাজার ৩৭১ জন। পাকিস্তান: ১ হাজার ১৮৫ জন। আলজেরিয়া: ১ হাজার ১০৬ জন। এছাড়া মিশর, ইরিত্রিয়া, টিউনিশিয়া, মালি এবং নাইজেরিয়াসহ আরও কয়েকটি দেশের নাগরিক এই তালিকায় রয়েছেন। বাকি ১ হাজার ১৬৩ জনের পরিচয় এখনও শনাক্ত করার প্রক্রিয়া চলছে। আরও পড়ুন মালয়েশিয়া থেকে ২ লাখ ৪২ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে দেশে ফেরত বিগত বছরগুলোর তুলনায় এবার সমুদ্রপথে ইতালিতে যাওয়ার প্রবণতা অনেক কমেছে। গত বছর (২

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে শীর্ষে বাংলাদেশিরা

চলতি বছরের প্রথম ছয় মাসে সমুদ্রপথে অবৈধভাবে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা।

তবে স্বস্তির বিষয় হলো, গত দুই বছরের তুলনায় এবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে অনুপ্রবেশের সার্বিক হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত মোট ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী সমুদ্রপথে ইতালির উপকূলে পৌঁছেছেন। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই বাংলাদেশি নাগরিক।

শীর্ষে থাকা দেশগুলো হলো- বাংলাদেশ: ৪ হাজার ৩১৪ জন। সোমালিয়া: ১ হাজার ৭০২ জন। সুদান: ১ হাজার ৩৭১ জন। পাকিস্তান: ১ হাজার ১৮৫ জন। আলজেরিয়া: ১ হাজার ১০৬ জন।

এছাড়া মিশর, ইরিত্রিয়া, টিউনিশিয়া, মালি এবং নাইজেরিয়াসহ আরও কয়েকটি দেশের নাগরিক এই তালিকায় রয়েছেন। বাকি ১ হাজার ১৬৩ জনের পরিচয় এখনও শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

বিগত বছরগুলোর তুলনায় এবার সমুদ্রপথে ইতালিতে যাওয়ার প্রবণতা অনেক কমেছে। গত বছর (২০২৫ সাল) এই একই সময়ে ইতালিতে পৌঁছেছিলেন ৩১ হাজার ৪৩০ জন। সেই তুলনায় এবার আগমন কমেছে প্রায় ৫৩ শতাংশ।

তার আগের বছর (২০২৪ সাল) এই সংখ্যা ছিল ২৬ হাজার ৬৬৪ জন। সেই তুলনায় এবার আগমন কমেছে প্রায় ৪৫ শতাংশ।

মাসভিত্তিক হিসাবে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতি মাসেই অভিবাসী আগমনের সংখ্যা আগের দুই বছরের চেয়ে কম ছিল। মে মাসে সবচেয়ে বেশি (৩ হাজার ৫৪ জন) এবং জানুয়ারি মাসে সবচেয়ে কম (১ হাজার ৪৫৭ জন) মানুষ ইতালির উপকূলে পৌঁছেছেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হিসাবটি প্রাথমিক নথির ওপর ভিত্তি করে তৈরি। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে এই সংখ্যায় সামান্য পরিবর্তন আসতে পারে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow