ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আফগানিস্তানে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (১ জুলাই) স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জুর্ম জেলা। তবে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর আগে, গত ২৭ জুন দেশটিতে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ঘটনাতেও কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সবশেষ প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হানে ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬ দশমিক ৩ মাত্রার সেই ভূমিকম্পে বাড়িঘরের ছাদ ও দেয়াল ধসে অন্তত সাতজন নিহত এবং প্

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আফগানিস্তানে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (১ জুলাই) স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জুর্ম জেলা। তবে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

এর আগে, গত ২৭ জুন দেশটিতে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ঘটনাতেও কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সবশেষ প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হানে ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬ দশমিক ৩ মাত্রার সেই ভূমিকম্পে বাড়িঘরের ছাদ ও দেয়াল ধসে অন্তত সাতজন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হন।

সূত্র : এনডিটিভি, আনাদোলু এজেন্সি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow