ভূমিকম্পে কাঁপল কিউবা

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি ১১.৬ কিলোমিটার গভীরে আঘাত হানে।  মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা আরও জানায়, স্থানীয় সময় রাত ১২টা ২৮ মিনিটে কিউবার পূর্বাঞ্চলের মাইসি পৌর এলাকা থেকে প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এর উৎপত্তি হয়। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের কারণে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি নিম্ন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস। এর আগে গত ৬ মার্চ কিউবার উপকূলে ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। তখনও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow