ভূমিহীন পরিবারের বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
সিরাজগঞ্জের সলঙ্গায় বেতুয়া গ্রামে প্রায় ৩০ বছর ধরে সরকারি রাস্তার ধারে বসবাসরত এক ভূমিহীন পরিবারের বাড়ি ভাঙচুর করে উচ্ছেদের পায়তারা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের মৃত শীতল তালুকদারের ছেলে আব্দুল মজিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহিদা খাতুন। ভুক্তভোগীর লিখিত অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা সরকারি রাস্তার পাশে বসবাস করে আসছিলেন। হঠাৎ করে আব্দুল মজিদ ও তার লোকজন ওই জায়গার মালিকানা দাবি করে তাদের বসতঘরে হামলা চালায় এবং ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় ঘরের আসবাবপত্র নষ্ট করা হয়। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শাহিদা খাতুন আরও জানান, ঘটনার সময় তারা বাধা দিতে গেলে তাদের মারধর করা হয় এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হয়। স্থানীয়রা জানান, শাহিদা খাতুন তার স্বামী ও শ্বাশুড়িকে নিয়ে প্রায় তিন দশক ধরে সেখানে বসবাস করে আসছেন। কয়েকদিন আগে থেকে আব্দুল মজিদ তার দাবিকৃত জমিতে মাটি ভরাট শুরু করেন। এতে শাহিদাদের টয়লেট ও রান্নাঘরের ছাপড়া ভেঙে যায়। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে কী ঘটেছে, তা আমাদের জানা নেই । অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল মজিদ ব
সিরাজগঞ্জের সলঙ্গায় বেতুয়া গ্রামে প্রায় ৩০ বছর ধরে সরকারি রাস্তার ধারে বসবাসরত এক ভূমিহীন পরিবারের বাড়ি ভাঙচুর করে উচ্ছেদের পায়তারা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের মৃত শীতল তালুকদারের ছেলে আব্দুল মজিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহিদা খাতুন।
ভুক্তভোগীর লিখিত অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা সরকারি রাস্তার পাশে বসবাস করে আসছিলেন। হঠাৎ করে আব্দুল মজিদ ও তার লোকজন ওই জায়গার মালিকানা দাবি করে তাদের বসতঘরে হামলা চালায় এবং ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় ঘরের আসবাবপত্র নষ্ট করা হয়। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
শাহিদা খাতুন আরও জানান, ঘটনার সময় তারা বাধা দিতে গেলে তাদের মারধর করা হয় এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হয়।
স্থানীয়রা জানান, শাহিদা খাতুন তার স্বামী ও শ্বাশুড়িকে নিয়ে প্রায় তিন দশক ধরে সেখানে বসবাস করে আসছেন। কয়েকদিন আগে থেকে আব্দুল মজিদ তার দাবিকৃত জমিতে মাটি ভরাট শুরু করেন। এতে শাহিদাদের টয়লেট ও রান্নাঘরের ছাপড়া ভেঙে যায়। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে কী ঘটেছে, তা আমাদের জানা নেই ।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল মজিদ বলেন, সরকারি রাস্তার ধারে আমার দলিলকৃত সম্পত্তি। আমি সেখানে মাটি ভরাট করছি। মাটিবাহী গাড়ির ধাক্কায় টয়লেটের টিনের বেড়ার সামান্য ক্ষতি হয়েছে। আমি কাউকে উচ্ছেদ করছি এ অভিযোগ সঠিক নয়।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ভুক্তভোগী পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?