ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমিরের মৃত্যু
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। বুধবার (১৩ মে) সকাল ৭টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। জানা গেছে, আনোয়ার হোসেন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। পরে ডায়বেটিস, উচ্চ রক্ত চাপ ও কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে রেখে গিয়েছেন। বুধবার বিকেলে সোনাহাট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ১৯৬২ সালে উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এসএসসি পাশ করার পর তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এ যোগদান করেন। চাকরি শেষে ২০০৬ সালে অবসর গ্রহণ করে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং সর্বশেষে উপজেলা আমিরের দায়িত্ব পালন করছিলেন। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ও জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোকবাণীতে তারা বলে
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। বুধবার (১৩ মে) সকাল ৭টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
জানা গেছে, আনোয়ার হোসেন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। পরে ডায়বেটিস, উচ্চ রক্ত চাপ ও কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে রেখে গিয়েছেন। বুধবার বিকেলে সোনাহাট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ১৯৬২ সালে উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এসএসসি পাশ করার পর তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এ যোগদান করেন। চাকরি শেষে ২০০৬ সালে অবসর গ্রহণ করে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং সর্বশেষে উপজেলা আমিরের দায়িত্ব পালন করছিলেন।
কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ও জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোকবাণীতে তারা বলেন, প্রবীণ রাজনীতিবিদ আনোয়ার হোসাইন ইসলাম ও ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি বহু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। দক্ষ সংগঠক হিসেবে তিনি ইসলামি আন্দোলনের কাজকে একটি মজবুত ভিত্তির ওপর দাড় করাতে সক্ষম হয়েছিলেন। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামি আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমরা তার ইন্তিকালে গভীর শোক ও রূহের মাগফেরাত করছি।
রোকনুজ্জামান মানু/কেএইচকে/এএসএম
What's Your Reaction?