ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

কুষ্টিয়ার ভেড়ামারায় বিষধর সাপের কামড়ে রাজমিস্ত্রি সম্রাট হোসেনের (২১) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মোকারিমপুর ইউনিয়নের কারিগর পাড়ার সামিরুল ইসলামের বড় ছেলে।  বৃহস্পতিবার (১৬ই জুলাই) কর্মস্থলে গিয়ে সাপের কামড়ে আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে, সন্ধ্যার পর তার মৃত্যু হয়।  পারিবারিক সূত্রে জানা যায়, সম্রাট রাজমিস্ত্রি হিসেবে দীর্ঘদিন ধরে ঢালাইয়ের কাজ করে আসছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তিনি কাজের উদ্দেশ্যে কর্মস্থলে যান। দুপুর আনুমানিক তিনটার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণ খুঁজতে গিয়ে সম্রাট ও তার পরিবারের লোকজন বুঝতে পারেন, তাকে বিষধর সাপে কামড়িয়েছে। এরপর তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে তার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। হাসপাতালে পৌঁছানোর পর কুষ্টিয়া সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাত সাড়ে আটটার পর মৃতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।  সম্রাট তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। তার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

কুষ্টিয়ার ভেড়ামারায় বিষধর সাপের কামড়ে রাজমিস্ত্রি সম্রাট হোসেনের (২১) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মোকারিমপুর ইউনিয়নের কারিগর পাড়ার সামিরুল ইসলামের বড় ছেলে। 

বৃহস্পতিবার (১৬ই জুলাই) কর্মস্থলে গিয়ে সাপের কামড়ে আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে, সন্ধ্যার পর তার মৃত্যু হয়। 

পারিবারিক সূত্রে জানা যায়, সম্রাট রাজমিস্ত্রি হিসেবে দীর্ঘদিন ধরে ঢালাইয়ের কাজ করে আসছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তিনি কাজের উদ্দেশ্যে কর্মস্থলে যান। দুপুর আনুমানিক তিনটার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণ খুঁজতে গিয়ে সম্রাট ও তার পরিবারের লোকজন বুঝতে পারেন, তাকে বিষধর সাপে কামড়িয়েছে। এরপর তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে তার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। হাসপাতালে পৌঁছানোর পর কুষ্টিয়া সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাত সাড়ে আটটার পর মৃতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

সম্রাট তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। তার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আছে। স্বামীকে হারিয়ে পাগল প্রায় স্ত্রী আরও অসুস্থ হয়ে পড়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান কালবেলাকে জানান, ভেড়ামারায় বিষধর সাপের কামড়ে সম্রাট হোসেন নামের এক রাজমিস্ত্রি মারা গেছে। আমরা সেখানে গিয়েছিলাম। এ ঘটনায় ভেড়ামারা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। হাসপাতাল থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow