ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৫ হাজার

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯ জনে পৌঁছেছে। শুক্রবার দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক পরিসংখ্যানে তিনি জানান, ভূমিকম্পে মোট ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। রদ্রিগেজের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ১০৬টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ২১ হাজার ২৩৫ জন অবস্থান করছেন, আর ১৭ হাজার ৯০৭ জন এখনো স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন। তিনি আরও জানান, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি সম্পূর্ণ ধসে পড়েছে। গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ধসে পড়ে বহু ভবন। তাৎক্ষণিক উদ্ধারে সহায়তার হাত বাড়িয়ে দেয় বিভিন্ন দেশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৫ হাজার

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯ জনে পৌঁছেছে। শুক্রবার দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক পরিসংখ্যানে তিনি জানান, ভূমিকম্পে মোট ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন।

রদ্রিগেজের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ১০৬টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ২১ হাজার ২৩৫ জন অবস্থান করছেন, আর ১৭ হাজার ৯০৭ জন এখনো স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।

তিনি আরও জানান, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি সম্পূর্ণ ধসে পড়েছে।

গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ধসে পড়ে বহু ভবন। তাৎক্ষণিক উদ্ধারে সহায়তার হাত বাড়িয়ে দেয় বিভিন্ন দেশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow