ভেনেজুয়েলায় মুক্তি পেলেন ১৩১ রাজনৈতিক বন্দি
ভেনেজুয়েলায় ১৩১ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্রের হাতে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত ও আটক হওয়ার পর এ রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার বন্দি মুক্তির বিষয়টি জানায়। সরকার বলছে, ‘শান্তি ও গণতান্ত্রিক সহাবস্থান’ কর্মসূচির আওতায় এসব বন্দিকে কারাগারে রাখার পরিবর্তে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে মুক্তির সংখ্যা নিয়ে বিভিন্ন পক্ষের তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। বিরোধী আন্দোলন ভেন্তে ভেনেজুয়েলা জানিয়েছে, তারা স্বাধীনভাবে ৪৩ জন বন্দির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। আর রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে কাজ করা মানবাধিকার সংগঠন ফোরো পেনাল জানিয়েছে, অন্তত ৪০ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলায় সম্প্রতি ১৩০ জনের বেশি রাজনৈতিক বন্দির মুক্তিকে দেশটির পুনর্মিলন প্রক্রিয়ার জন্য ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, চলতি বছরের ৩ জা
ভেনেজুয়েলায় ১৩১ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্রের হাতে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত ও আটক হওয়ার পর এ রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার বন্দি মুক্তির বিষয়টি জানায়। সরকার বলছে, ‘শান্তি ও গণতান্ত্রিক সহাবস্থান’ কর্মসূচির আওতায় এসব বন্দিকে কারাগারে রাখার পরিবর্তে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে মুক্তির সংখ্যা নিয়ে বিভিন্ন পক্ষের তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। বিরোধী আন্দোলন ভেন্তে ভেনেজুয়েলা জানিয়েছে, তারা স্বাধীনভাবে ৪৩ জন বন্দির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। আর রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে কাজ করা মানবাধিকার সংগঠন ফোরো পেনাল জানিয়েছে, অন্তত ৪০ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলায় সম্প্রতি ১৩০ জনের বেশি রাজনৈতিক বন্দির মুক্তিকে দেশটির পুনর্মিলন প্রক্রিয়ার জন্য ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, চলতি বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র মাদুরোকে ক্ষমতাচ্যুত ও আটক করার পর থেকে ভেনেজুয়েলায় মোট ১ হাজার ৪৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
বর্তমানে ভেনেজুয়েলার সরকার পরিচালনা করছেন মাদুরোর সাবেক ডেপুটি ডেলসি রদ্রিগেজ। দেশটির রাজনীতিতে ওয়াশিংটনেরও উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।
রাজধানী কারাকাসের প্রায় ৫০ কিলোমিটার পূর্বে গুয়াতিরের এল রোদেও-১ কারাগারের বাইরে শুক্রবার মুক্তিপ্রাপ্ত বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন পুনর্মিলনের দৃশ্য দেখা যায়।
ফোরো পেনাল জানিয়েছে, শুক্রবার মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ জন নারী রয়েছেন। তাদের একজনের বিরুদ্ধে মাদুরোকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ছিল।
সংগঠনটি এর আগে জানিয়েছিল, ১০ আগস্ট পর্যন্ত ভেনেজুয়েলার কারাগারে ৩৯১ জন রাজনৈতিক বন্দি ছিলেন। নতুন করে মুক্তির পরও দেশটিতে আরও কতজন রাজনৈতিক বন্দি কারাগারে রয়েছেন, তা নিয়ে পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা