ভেবেছিলাম এবারই নির্বাচন করে দেখিয়ে দেই : সাকিব

দেশের ক্রিকেটের এক সময়ের পোস্টার বয় সাকিব আল হাসান। কিন্তু বর্তমানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছেন না সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। তার কারণটা অবশ্য সবারই জানা।  ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে বিপুল ভোট পেয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান।  পরে ২০২৪ সালে জুলাই আন্দোলনের তীব্র গণ-আন্দোলনের ফলে পতন ঘটে আওয়ামী সরকারের। ৫ আগস্ট পদত্যাগ করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনই সংসদ সদস্যের পদ চলে যায় সাকিবের। এরপর বেশ কয়েকবার গণমাধ্যমে কথা বলেছেন সাকিব আল হাসান। সাক্ষাৎকারে রাজনীতিতে নিজের আগের সেই দল অর্থাৎ আওয়ামী লীগেই অটল থাকার কথা বলেন সাকিব আল হাসান। আরও একবার নতুন করে সেই অবস্থান পরিষ্কার করলেন। সেইসঙ্গে সর্বশেষ নির্বাচনেও অংশ নেওয়ার ইচ্ছার কথা জানান সাকিব। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘মাগুরার মানুষের জন্য সারা জীবন আছে আমার। মাগুরার মানুষ আমাকে আবার সুযোগ দেবেই। যতদিন সুযোগ না পাচ্ছি…. তারপরও যদ

ভেবেছিলাম এবারই নির্বাচন করে দেখিয়ে দেই : সাকিব
দেশের ক্রিকেটের এক সময়ের পোস্টার বয় সাকিব আল হাসান। কিন্তু বর্তমানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছেন না সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। তার কারণটা অবশ্য সবারই জানা।  ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে বিপুল ভোট পেয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান।  পরে ২০২৪ সালে জুলাই আন্দোলনের তীব্র গণ-আন্দোলনের ফলে পতন ঘটে আওয়ামী সরকারের। ৫ আগস্ট পদত্যাগ করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনই সংসদ সদস্যের পদ চলে যায় সাকিবের। এরপর বেশ কয়েকবার গণমাধ্যমে কথা বলেছেন সাকিব আল হাসান। সাক্ষাৎকারে রাজনীতিতে নিজের আগের সেই দল অর্থাৎ আওয়ামী লীগেই অটল থাকার কথা বলেন সাকিব আল হাসান। আরও একবার নতুন করে সেই অবস্থান পরিষ্কার করলেন। সেইসঙ্গে সর্বশেষ নির্বাচনেও অংশ নেওয়ার ইচ্ছার কথা জানান সাকিব। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘মাগুরার মানুষের জন্য সারা জীবন আছে আমার। মাগুরার মানুষ আমাকে আবার সুযোগ দেবেই। যতদিন সুযোগ না পাচ্ছি…. তারপরও যদি ভালো করতে পারি, হয়তো আরও সুযোগ দিবে। আমার ধারণা, একবার সুযোগ পেলে আমি যে কাজ করব, তাতে আর বারবার করা লাগবে না। আমার শতভাগ বিশ্বাস আছে, ওখানে নির্বাচন করলেই আমি জিতব। মানুষ আমাকে ভোট দেবে, যদি সুষ্ঠু নির্বাচন হয়।’ এসময় সাকিব আল হাসান আরও বলেন, ‘আমি তো এবারের নির্বাচনই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম নির্বাচন করি, ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দেই। পরে ভাবলাম, আমাকে নির্বাচন করতে দেবে না। এছাড়া দলেরও তো একটা সিদ্ধান্ত থাকে, সেটার বাইরে যাওয়া যায় না। নাহলে নির্বাচন করে দেখিয়ে দিতাম।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বর্তমানে সরকার গঠন করেছে তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow