ভোলায় পাচারের সময় এক হাজার ৪২০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলায় পাচারের সময় এক হাজার ৪২০ বস্তা সরকা‌রি টিএস‌পি সার জব্দ করেছে পু‌লিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) দিনগত রাতে ভোলার ইলিশা ফে‌রিঘাটের কুসুম ক‌লি ও সু‌ফিয়া কামাল নামে দুটি ফে‌রি থেকে ওই সার জব্দ করা হয়। ইলিশ পু‌লিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ব‌শির আলম জানান, ভোলা থেকে চার‌ ট্রাকে করে ৭১ টন সার ইলিশাঘা‌ট দিয়ে ফে‌রিতে করে লক্ষ্মীপুরে পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পান তারা। পরে তারা অভিযান চা‌লিয়ে ওই ট্রাকসহ সার ইলিশা পু‌লিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন। এসময় মো. আরমান নামে এক ট্রাকচালককে জিজ্ঞাসাবাদের জন‌্য নিয়ে গেলে বাকি তিনজন পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পেয়ে পা‌লিয়ে গে‌ছে। অন‌্যদিকে ভোলার বিএন‌ডি‌সির ডেপু‌টি চিফ ইঞ্জি‌নিয়ার মাসুদ পারভেজ জানান, সারগু‌লো বরগুনায় যাওয়ার কথা ছি‌ল। কিন্তু কেনো তারা লক্ষ্মীপুরে রওনা করেছেন সে‌টি জানা নেই। জু‌য়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম

ভোলায় পাচারের সময় এক হাজার ৪২০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলায় পাচারের সময় এক হাজার ৪২০ বস্তা সরকা‌রি টিএস‌পি সার জব্দ করেছে পু‌লিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) দিনগত রাতে ভোলার ইলিশা ফে‌রিঘাটের কুসুম ক‌লি ও সু‌ফিয়া কামাল নামে দুটি ফে‌রি থেকে ওই সার জব্দ করা হয়।

ইলিশ পু‌লিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ব‌শির আলম জানান, ভোলা থেকে চার‌ ট্রাকে করে ৭১ টন সার ইলিশাঘা‌ট দিয়ে ফে‌রিতে করে লক্ষ্মীপুরে পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পান তারা। পরে তারা অভিযান চা‌লিয়ে ওই ট্রাকসহ সার ইলিশা পু‌লিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন। এসময় মো. আরমান নামে এক ট্রাকচালককে জিজ্ঞাসাবাদের জন‌্য নিয়ে গেলে বাকি তিনজন পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পেয়ে পা‌লিয়ে গে‌ছে।

অন‌্যদিকে ভোলার বিএন‌ডি‌সির ডেপু‌টি চিফ ইঞ্জি‌নিয়ার মাসুদ পারভেজ জানান, সারগু‌লো বরগুনায় যাওয়ার কথা ছি‌ল। কিন্তু কেনো তারা লক্ষ্মীপুরে রওনা করেছেন সে‌টি জানা নেই।

জু‌য়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow