ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন যুবক
কিশোরগঞ্জের ভৈরবে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের আগুন নিভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন ইমন মিয়া (৩০) নামের এক যুবক। তিনি উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর গ্রামের ব্যাপারী বাড়ির মেরাজ মিয়ার ছেলে। রোববার (১৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ মধ্যচর গ্রামের ব্যাপারী বাড়ির জাহিদ মিয়ার অটোরিকশা গ্যারেজের ভেতরে ধোঁয়া দেখে পাশের বাড়ির বাসিন্দা ইমন মিয়া দৌড়ে গিয়ে গ্যারেজ মালিককে খবর দেন। পরে গ্যারেজ মালিক দরজা খুলে ভেতরে ঢুকে ধোঁয়া বের হওয়ার কারণ অনুসন্ধান করতে থাকেন। এ সময় পেছনের দিক থেকে গ্যারেজে প্রবেশ করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন ইমন মিয়া। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত্যু ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা সজিব মিয়া বলেন, ‘রাতে চিৎকার শুনে ঘর থেকে দৌড়ে বের হয়ে শুনি আমাদের বাড়ির ইমন মিয়া জাহিদ মিয়ার অটোর গ্যারেজের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জের ভৈরবে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের আগুন নিভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন ইমন মিয়া (৩০) নামের এক যুবক। তিনি উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর গ্রামের ব্যাপারী বাড়ির মেরাজ মিয়ার ছেলে।
রোববার (১৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ মধ্যচর গ্রামের ব্যাপারী বাড়ির জাহিদ মিয়ার অটোরিকশা গ্যারেজের ভেতরে ধোঁয়া দেখে পাশের বাড়ির বাসিন্দা ইমন মিয়া দৌড়ে গিয়ে গ্যারেজ মালিককে খবর দেন। পরে গ্যারেজ মালিক দরজা খুলে ভেতরে ঢুকে ধোঁয়া বের হওয়ার কারণ অনুসন্ধান করতে থাকেন। এ সময় পেছনের দিক থেকে গ্যারেজে প্রবেশ করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন ইমন মিয়া। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা সজিব মিয়া বলেন, ‘রাতে চিৎকার শুনে ঘর থেকে দৌড়ে বের হয়ে শুনি আমাদের বাড়ির ইমন মিয়া জাহিদ মিয়ার অটোর গ্যারেজের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে থানার পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।’
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইমন মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
রাজীবুল হাসান/কেজে/এমএমএআর/এএসএম
What's Your Reaction?