ভোট ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে রাজনীতিতে এসেছি : অপু 

শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আমি রাজনীতি করতে নয়, মানুষের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে দিতে রাজনীতিতে এসেছি। তিনি বলেন, শরীয়তপুরকে আমি নিজের পরিবারের মতো দেখি। নির্বাচিত হলে এই এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, তারেক রহমান ও ধানের শীষকে ভালোবেসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে আজ শরীয়তপুরের সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। এর প্রমাণ আজকের এই জনসভা, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। তিনি বলেন, আজকের এই জনসভা শুধু শরীয়তপুরেই নয়, সারা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে। এর আগে কখনো দেশের কোথাও এমন জ

ভোট ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে রাজনীতিতে এসেছি : অপু 
শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আমি রাজনীতি করতে নয়, মানুষের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে দিতে রাজনীতিতে এসেছি। তিনি বলেন, শরীয়তপুরকে আমি নিজের পরিবারের মতো দেখি। নির্বাচিত হলে এই এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, তারেক রহমান ও ধানের শীষকে ভালোবেসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে আজ শরীয়তপুরের সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। এর প্রমাণ আজকের এই জনসভা, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। তিনি বলেন, আজকের এই জনসভা শুধু শরীয়তপুরেই নয়, সারা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে। এর আগে কখনো দেশের কোথাও এমন জনসভা হয়নি, যেখানে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এক মঞ্চে এসে একটি দল ও প্রতীকের বিজয়ের জন্য প্রকাশ্যে মাঠে নেমেছেন। নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, এক দলের নেতাকর্মীরা অন্য দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য এভাবে মাঠে নেমে কাজ করবে এটা বাংলাদেশের রাজনীতিতে বিরল ঘটনা। এটি প্রমাণ করে যে, জনগণ পরিবর্তন চায় এবং সে পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। এর আগে, সকালে তিনি গোসাইরহাট উপজেলার কোদালপুরে নিজ বাসভবনে জেলার সম্মিলিত ইমাম খতিব পরিষদের নেতা কর্মীদের সাথে একটি সংক্ষিপ্ত আলোচনায় যুক্ত হন এবং আলোচনা শেষে মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করেন। পরে তিনি কোদালপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের কাছে দোয়া প্রার্থনা করেন। রাতে জনসভা শেষে তিনি ডামুড্যা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন। জনসভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসভা ঘিরে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সভাস্থল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow