ভোট চুরি বা কেন্দ্র দখল হলে বসে থাকবো না: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কেউ ভোট চুরি করতে এলে বা কেন্দ্র দখল করে জাল ভোট দিলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না। তিনি বলেন, সারাদেশে ১১ দলীয় জোট ও এনসিপির পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি রয়েছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কেউ ধানের শীষে ভোট দিতে চাইলে তিনিও যেন তার ভোটটা নির্বিঘ্নে দিতে পারেন— এটা নিশ্চিত করতে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত আছেন। প্রত্যেকটি ভোটকেন্দ্রে প্রস্তুত থাকবেন তারা। একই সঙ্গে দেশের জনগণের প্রতি আহ্বান থাকবে, দলমত নির্বিশেষে সবার ভোটাধিকার নিশ্চিতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসবেন। তিনি বলেন, আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো। যে কোনো সমস্যা প্রতিহত করবো এবং প্রতিরোধ গড়ার মাধ্যমে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবো। এনএস/এমএএইচ/

ভোট চুরি বা কেন্দ্র দখল হলে বসে থাকবো না: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কেউ ভোট চুরি করতে এলে বা কেন্দ্র দখল করে জাল ভোট দিলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না।

তিনি বলেন, সারাদেশে ১১ দলীয় জোট ও এনসিপির পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি রয়েছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কেউ ধানের শীষে ভোট দিতে চাইলে তিনিও যেন তার ভোটটা নির্বিঘ্নে দিতে পারেন— এটা নিশ্চিত করতে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত আছেন। প্রত্যেকটি ভোটকেন্দ্রে প্রস্তুত থাকবেন তারা। একই সঙ্গে দেশের জনগণের প্রতি আহ্বান থাকবে, দলমত নির্বিশেষে সবার ভোটাধিকার নিশ্চিতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসবেন।

তিনি বলেন, আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো। যে কোনো সমস্যা প্রতিহত করবো এবং প্রতিরোধ গড়ার মাধ্যমে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবো।

এনএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow