ভোট দিতে কি এনআইডি কার্ড সঙ্গে নিতে হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। পরিবর্তিত পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচনে একটি নয়, দিতে হবে দুটি ভোট। সংসদ সদস্য নির্বাচিত করার পাশাপাশি ভোটাররা দেবেন গণভোটও। নির্বাচনী ব্যালটে যেখানে বিভিন্ন দলের প্রতীক থাকে, সেখানে গণভোটে থাকবে দুটি অপশন। ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে ভোটাররা তাদের মত জানাবেন। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা হচ্ছে। নির্বাচনের সময় ভোটারদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে নানা জটিলতা দেখা দেয়। কারো কার্ড হারিয়েছে, আবার কেউ হয়তো নতুন ভোটার কিন্তু এখনো হাতে এনআইডি কার্ড পাননি। এসব কারণে অনেকের মনে প্রশ্ন ওঠে—এনআইডি ছাড়া কি ভোট দেওয়া সম্ভব? নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটারের নাম ভোটার তালিকায় থাকলেই তিনি ভোট দিতে পারবেন, এনআইডি বা স্মার্ট কার্ড সঙ্গে না থাকলেও। অর্থাৎ ভোটাধিকার প্রয়োগে এনআইডি কার্ড বাধ্যতামূলক নয়। এই পরিস্থিতিতে পোলিং অফিসার শুধু ভোটার তালিকায় নাম ও ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিত

ভোট দিতে কি এনআইডি কার্ড সঙ্গে নিতে হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। পরিবর্তিত পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচনে একটি নয়, দিতে হবে দুটি ভোট। সংসদ সদস্য নির্বাচিত করার পাশাপাশি ভোটাররা দেবেন গণভোটও। নির্বাচনী ব্যালটে যেখানে বিভিন্ন দলের প্রতীক থাকে, সেখানে গণভোটে থাকবে দুটি অপশন। ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে ভোটাররা তাদের মত জানাবেন। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা হচ্ছে। নির্বাচনের সময় ভোটারদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে নানা জটিলতা দেখা দেয়। কারো কার্ড হারিয়েছে, আবার কেউ হয়তো নতুন ভোটার কিন্তু এখনো হাতে এনআইডি কার্ড পাননি। এসব কারণে অনেকের মনে প্রশ্ন ওঠে—এনআইডি ছাড়া কি ভোট দেওয়া সম্ভব? নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটারের নাম ভোটার তালিকায় থাকলেই তিনি ভোট দিতে পারবেন, এনআইডি বা স্মার্ট কার্ড সঙ্গে না থাকলেও। অর্থাৎ ভোটাধিকার প্রয়োগে এনআইডি কার্ড বাধ্যতামূলক নয়। এই পরিস্থিতিতে পোলিং অফিসার শুধু ভোটার তালিকায় নাম ও ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিত করলেই ব্যালট পেপার দেওয়া হবে। ভোট প্রদান প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছ রাখতে ভোটারদের আগে থেকেই তাদের ভোটকেন্দ্র এবং ভোটার তালিকার ক্রমিক নম্বর জানা ভালো। ভোটাররা সহজেই এই তথ্য দেখে নিতে পারেন এবং ভোটকেন্দ্রে যাওয়ার সময় সুবিধা পাবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow